এক্সপ্লোর

দ্রুত উঠে আসছে তরুণরা, দলের মধ্যে এখন প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র: শিখর ধবন

মাউন্ট মাউগানুই:   পৃথ্বী শ ও শুবমান গিলের মতো তরুণ ক্রিকেটাররা ভারতীয় দলে দ্রুত উঠে আসছে। তরুণ তারকারা যে এখন আগের থেকে দ্রুত পরিণত হচ্ছে, তা এই ঘটনা থেকেই টের পাওয়া যায়। এতে দলে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে। এমনই মন্তব্য করেছেন ভারতীয় দলের ওপেনার শিখর ধবন। গত অক্টোবরে টেস্টে অভিষেক হয়েছে পৃথ্বী শ-র। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছেন শুবমান। এক বছর আগে ভারতের অনূর্ধ ১৯ বিশ্বকাপ জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন এই দুই ক্রিকেটার। বিশ্বকাপের আগে ভারতীয় দলে, বিশেষ করে, মিডল অর্ডারে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে ধবন বলেছেন, ভারতীয় ক্রিকেটে তরুণ খেলোয়াড়রা দ্রুত পরিণত হচ্ছে। এতে দলে ভালো রকম প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। সবাইকেই সতর্ক থাকতে হচ্ছে। ধবন বলেছেন, পৃথ্বীর মতো কেউ টেস্ট দলে এসে যেভাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি ও ৭০ রান করল, তা দেখিয়ে দেয় যে আমার রিজার্ভ বেঞ্চ দারুণ শক্তিশালী। তাই দলের ১৫ সদস্যের মধ্যেই প্রতিদ্বদ্বিতা রয়েছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ধবনের ব্যাটে রানের খরা চলছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ফের রানে ফিরেছেন তিনি। গত বুধবার অপরাজিত ৭৫ রানের দৌলতে তিনি একদিনের ক্রিকেট কেরিয়ারে ৫০০০ রান পূর্ণ করেছেন। এ ব্যাপারে ধবন বলেছেন, এই মাইলস্টোনের অর্থ আমি ভালো খেলছি। এজন্য আমি কৃতজ্ঞ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচগুলির তুলনায় খেলার ধরন তিনি বদলেছেন কিনা, এই প্রশ্নের উত্তরে ধবন বলেছেন, দুই দেশেই পরিবেশ প্রায় একইরকম। আমি এখন অভিজ্ঞ প্লেয়ার। কয়েক বছর আগে এখানে এসেছি। তাই এখানে কী করতে হবে এবং কী করা উচিত নয়, তা জানা আছে। এ ধরনের উইকেটের সঙ্গে আমার টেকনিক মানানসই।

সেরা শিরোনাম

IPL 2027: দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
KKR: পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
KKR: আইপিএলের আগে কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে কেকেআর? ধরে রাখবে কাদের?
আইপিএলের আগে কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে কেকেআর? ধরে রাখবে কাদের?
Diwali 2026: সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে দীপাবলির শুভেচ্ছা জানালেন কোহলি, গম্ভীর, জয় শাহরা
সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে দীপাবলির শুভেচ্ছা জানালেন কোহলি, গম্ভীর, জয় শাহরা

ভিডিও

Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|
Kolkata Accident | কালীপুজোর রাতে বাইকে রেষারেষির জেরে মৃত্য়ু হল তরুণ-তরুণীর | ABP Ananda
Kali Puja 2026 | দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২, বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget