এক্সপ্লোর

নাডা-কে ক্রিকেটারদের ডোপ পরীক্ষার নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি: জাতীয় ডোপ-বিরোধী সংস্থাকে (নাডা) বিশ্ব ডোপ-বিরোধী সংস্থার (ওয়াডা) নিয়ম প্রয়োগ করে ক্রিকেটারদেরও ডোপ পরীক্ষা করার নির্দেশ দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। সততা ও অবিচ্ছিন্নতা বজায় রাখার জন্যই ভারতে অনুষ্ঠিত হওয়া ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ডোপ পরীক্ষার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। ক্রীড়ামন্ত্রক জানিয়েছে, ক্রিকেটারদের রক্ত ও মূত্রের নমুনা সংগ্রহের জন্য বিসিসিআই অনুমোদিত টুর্নামেন্টগুলিতে ডোপ নিয়ন্ত্রণ আধিকারিক পাঠানোর বিষয়ে পূর্ণ ক্ষমতা দেওয়া হচ্ছে নাডা-কে। সম্প্রতি ওয়াডা এক রিপোর্টে বলেছে, গত বছর একজন ভারতীয় ক্রিকেটার ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ বস্তু গ্রহণের প্রমাণ মিলেছে। এর আগে ২০১৩ সালের আইপিএল-এ কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলার সময় ডোপ পরীক্ষায় ব্যর্থ হন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার প্রদীপ সাঙ্গোয়ান। বিসিসিআই যাতে নাডা-কে ভারতীয় ক্রিকেটারদের ডোপ পরীক্ষার ক্ষেত্রে বাধা না দেয়, সেই নির্দেশ দেওয়ার জন্য আইসিসি-কে চিঠি দিয়েছে ওয়াডা। তারা ক্রীড়ামন্ত্রকে চিঠি দিয়েও একই দাবি জানিয়েছে। ভারতীয় ক্রিকেটারদের ডোপ পরীক্ষার ব্যবস্থা না হলে নাডা-র স্বীকৃতি বাতিলেরও হুঁশিয়ারি দেয় ওয়াডা। এরপরেই নড়েচড়ে বসে ক্রীড়ামন্ত্রক। ক্রীড়া সচিব রাহুল ভাটনগর বলেছেন, ‘ক্রিকেটারদের মূত্র ও রক্তের নমুনা সংগ্রহ করার জন্য ডোপ নিয়ন্ত্রণ আধিকারিক পাঠানোর নির্দেশ দিয়েছি নাডার ডিরেক্টর জেনারেল নবীন অগ্রবালকে। নাডা-র কাজে যদি বিসিসিআই কোনওরকম বাধা সৃষ্টি করে, তাহলে আমরা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করব না। শুরুতে ভারতে অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতা বা ম্যাচ চলাকালীন ডোপ পরীক্ষা করা হবে। পরে প্রতিযোগিতার বাইরেও ডোপ পরীক্ষা করা হবে।’ নাডা সূত্রে খবর, চলতি রঞ্জি ট্রফি থেকেই ক্রিকেটারদের ডোপ-পরীক্ষা শুরু হবে। এ বিষয়ে বিসিসিআই আধিকারিকদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: অবসরের দিন পাকা হয়েই গেল? কবে শেষ ম্য়াচ খেলতে নামছেন রোনাল্ডো?
অবসরের দিন পাকা হয়েই গেল? কবে শেষ ম্য়াচ খেলতে নামছেন রোনাল্ডো?
Pep Guardiola: ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা
ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা
Rodri Golden Ball: মুলার, জিদানদের সঙ্গে একই সারিতে, মেসিকে টেক্কা দিয়ে গোল্ডেন বল জেতা রদ্রির কৃতিত্ব জানেন?
মুলার, জিদানদের সঙ্গে একই সারিতে, মেসিকে টেক্কা দিয়ে গোল্ডেন বল জেতা রদ্রির কৃতিত্ব জানেন?
FIFA World Cup 2026: কখনও জাল নিয়ে ছুট, তো কখনও পুলিশের সঙ্গে খুনসুটি, ফাইনালশেষে ভাইরাল লামিন ইয়ামালের ভাইয়ের ভিডিও
কখনও জাল নিয়ে ছুট, তো কখনও পুলিশের সঙ্গে খুনসুটি, ফাইনালশেষে ভাইরাল লামিন ইয়ামালের ভাইয়ের ভিডিও

ভিডিও

TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE
TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Embed widget