এক্সপ্লোর

ঝিরঝিরে বৃষ্টি বোলারদের পক্ষে পরিস্থিতি কঠিন করে তুলেছিল: কোহলি

সেঞ্চুরিয়ন: একদিনের সিরিজে পরপর তিনটি ম্যাচে জয়ের পর চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছিল ভারত। সেই ম্যাচে ভারতের পথে কাঁটা বিছিয়ে দিয়েছিল বৃষ্টি। একে তো ওভার সংখ্যা কমে ম্যাচটি কার্যত টি ২০ হয়ে উঠেছিল। তারওপর ভেজা বল গ্রিপ করতে চরম সমস্যায় পড়েছিলেন ভারতীয় বোলাররা। সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের একমাত্র ম্যাচটি জিততে পেরেছিল। গতকাল টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। এক্ষেত্রে ভারতের পক্ষে খলনায়ক হয়ে দাঁড়াল বৃষ্টি। ম্যাচের পর ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ঝিরঝিরে বৃষ্টি বোলারদের পক্ষে পরিস্থিতি প্রতিকূল করে তোলে। গতকাল ভারতের ১৮৮ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ১৮.৪ ওভারেই মাত্র ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। বৃষ্টির কারণে ভিজে বল গ্রিপ করতে সমস্যায় পড়েন ভারতের রিস্ট স্পিনার যজুবেন্দ্র চাহল। মাত্র ৪ ওভারে ৬৪ রান দিয়ে বসেন তিনি। কোহলি বলেছেন, বোলারদের পক্ষে খুব কঠিন পরিস্থিতি। শুরুতেই কয়েকটি উইকেট পড়ে যাওয়ায় আমরা ১৭৫-এর মতো রান তোলার লক্ষ্য নিই। মণীষ ও রায়না প্রথমটা খুব ভালো ব্যাটিং করে। এরপর মণীষ ও এমএসের অসাধারণ পারফরম্যান্স দলের স্কোর ১৯০-এর কাছাকাছি পৌঁছে দেয়। আমি মনে করছিলাম, এটা জেতার মতো রান। কিন্তু পরে বৃষ্টি বোলারদের কাজটা কঠিন করে দেয়। বল গ্রিপ করাটা সমস্যার হয়ে দাঁড়ায়। রান তাড়া করার ক্ষেত্রে সঠিকভাবে ইনিংস গড়ে তোলার জন্য দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের প্রশংসাও করেছেন কোহলি। তিনি বলেছেন, ওদের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতেই হবে। ক্লাসেন ও ডুমিনি খুব ভালো খেলেছে।ওরা খুবই ইতিবাচক ছিল। দর্শক হিসেবে ওদের খেলা দেখাটা খুবই ভালো অভিজ্ঞতা। ওরা অঙ্ক কষে ঝুঁকি নিয়েছে। মাঠের ছোট দিকে বাউন্ডারি মারার লক্ষ্য নিয়েছিল ওরা। যোগ্য হিসেবেই ওরা জয় পেয়েছে।

সেরা শিরোনাম

Jasprit Bumrah: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে নেই যশপ্রীত বুমরা!
Punam Raut Retirement: এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
PM Modi: 'ওঁদের আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
'ওঁদের আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget