এক্সপ্লোর

Igor Stimac: ফেডারেশনের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করলেন ভারতীয় ফুটবল দলের কোচ স্তিমাচ

Indian Men's Football Team: শুধু ইগর স্তিমাচ নন, তারঁ পাশাপাশি ফেডারেশনের তরফে চুক্তি বাড়ানো হল তাঁর সহকারী মহেশ গাওলিরও।

নয়াদিল্লি: এশিয়ান গেমসে তেমন সাফল্য না পেলেও, তাঁর অধীনেই এই বছর ভারতীয় দল ইন্টারকন্টিনেন্টাল কাপ, সাফ চ্যাম্পিয়নশিপ ও ত্রিদেশীয় সিরিজ় জিতেছে। এই সাফল্যের সুফল পেলেন ভারতীয় পুুরুষ ফুটবল দলের (Indian Men's Football Team) কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)। ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে বৃহস্পতিবার, ৫ অক্টোবরই স্তিমাচের চুক্তি বাড়ানোর কথা ঘোষণা করা হল। ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সঙ্গে শলা পরামর্শের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় এআইএফএফ (AIFF)।

নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত ব্লু টাইগার্সদের কোচের ভূমিকায় দেখা যাবে স্তিমাচকে। ২০২৪ সাল পর্যন্ত তিনি চুক্তিবদ্ধ ছিলেনই, অর্থাৎ ভারতের ক্রোট কোচের চুক্তি আরও দুই বছর বাড়ানো হল। অবশ্য শুধু স্তিমাচ নন, চুক্তি বাড়ানো হল তাঁর সহকারী মহেশ গাওলিরও (Mahesh Gawali)। পাশাপাশি তাঁকে ভারতের অনূর্ধ্ব ২৩ পুরুষ দলের প্রধান কোচের পদেও নিযুক্ত করা হয়েছে।

 

 

ফেডারেশন সচিব সাজি প্রভাকরণ জানান স্তিমাচের চুক্তি আপাতত দুই বছর বাড়ানো তো হচ্ছেই পাশাপাশি যদি ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বে ভারতীয় তৃতীয় রাউন্ডে পৌঁছয়, তাহলে স্তিমাচের চুক্তি আরও দুই বছর বাড়ানো হবে। স্বভাবতই খুশি স্তিমাচ বলেন, 'আমার এবং আমার সহকর্মীদের উপর যে আস্থা দেখানো হয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এই চুক্তি বাড়ানোটা আমাদের প্রক্রিয়ার উপর আস্থারও পরিচয়বাহক।'

দলের সাফল্যের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা যে কতটা প্রয়োজনীয়, তা মনে করিয়ে দিতেও ভোলেননি ভারতীয় ফুটবল দলের কোচ। 'আমরা নিজেদের বেতন বৃদ্ধি নিয়ে কোনও দর কষাকষি করিনি। মহেশের নতুন চুক্তি পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওর ফুটবল সম্পর্কে জ্ঞান, দলের জন্য ওর প্যাসনটা খুব সহজেই চোখে পড়ে, তাই ওর চুক্তি বাড়ানোটা প্রয়োজন ছিল। প্রধান কোচ হওয়ার জন্য যা যা প্রয়োজন, ওর মধ্যে সেইসব গুণ আছে এবং ফেডারেশন ওকে বাড়তি দায়িত্ব দেওয়ায় সত্যি বলতে আমি খুবই খুশি হয়েছি।' বলেন স্তিমাচ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: সোনা হাতছাড়া করেও নতুন ইতিহাস গড়লেন সৌরভ ঘোষাল, জিতলেন রুপো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?

ভিডিও

CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!
Fake Certificate: SIR-পর্বেই বেআইনি পদ্ধতিতে ইস্য়ু হাজার হাজার বার্থ সার্টিফিকেট! বড়সড় অভিযানে নামল পুলিশ
Fake Certificate: TMC-আমলে, SIR-র সময়, জন্মমৃত্যু-শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ! রাজ্য়জুড়ে তল্লাশি
Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget