এক্সপ্লোর

Asian Games 2022: সোনা হাতছাড়া করেও নতুন ইতিহাস গড়লেন সৌরভ ঘোষাল, জিতলেন রুপো

Saurav Ghosal: প্রথম ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় হিসাবে সিঙ্গেলসে নাগাড়ে পঞ্চম পদক জিতলেন বাংলার সৌরভ।

হাংঝৌ: দুরন্ত লড়াই করেও সোনা হাতছাড়া করলেন সৌরভ ঘোষাল (Saurav Ghosal)। স্কোয়াশে পুরুষদের সিঙ্গেলসে ব্রোঞ্জ পদক জিতলেন বাংলার ছেলে। তবে সোনা হাতছাড়া করেও ইতিহাস গড়লেন ৩৭-র সৌরভ। ১৯তম এশিয়ান গেমসে (Asian Games 2022) রুপো মিলিয়ে ব্যক্তিগত বিভাগে নাগাড়ে পঞ্চম এশিয়ান গেমস পদক জিতলেন সৌরভ। নাগাড়ে সিঙ্গেলসে এতগুলি পদকজয়ের কৃতিত্ব আর কোনও ভারতীয় স্কোয়াশ তারকার নেই। 

বয়স ৩৭ পার করলেও, সৌরভ এই এশিয়ান গেমসেই প্রমাণ করে দিয়েছেন, কেন তিনি এখনও দেশের সেরা স্কোয়াশ খেলোয়াড়দের অন্যতম। সিঙ্গেলসে স্বর্ণপদকের ম্যাচে হারলেও, তিনি নিজের পারফরম্যান্সে সকলেরই মন জিতলেন। সব মিলিয়ে এটি সৌরভের নবম এশিয়ান গেমস মেডেল। পুরুষদের সিঙ্গেলসে এই নিয়ে দ্বিতীয় রুপো জিতলেন সৌরভ। ২০১৪ সালেও তাঁর ঝুলিতে রুপো এসেছিল।

 

 

প্রথমবার ব্যক্তিগত বিভাগে সোনা জেতার হাতছানি ছিল সৌরভের সামনে। তবে লড়াই করেও মালয়েশিয়ার এনজি ইয়ানের বিরুদ্ধে ১-৩ হারতে হল ভারতীয় তারকা স্কোয়াশ খেলোয়াড়কে। এটি চলতি এশিয়ান গেমসে ভারতের ৮৫তম পদক। অবশ্য ব্যক্তিগত বিভাগে সৌরভ সোনা হাতছাড়া করলেও, ইতিমধ্যেই কিন্তু ভারতের ঝুলিতে আজ স্কোয়াশ থেকে স্বর্ণপদক এসেছে। স্কোয়াশের মিক্সড ডাবলসে দেশের হয়ে সোনা জিতলেন দীপিকা পাল্লিকাল ও হারিন্দরপল সিংহ সান্ধুর জুটি। 

ভারতীয় জুটি মালয়েশিয়ার জুটির বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয়। দীপিকারা ম্য়াচ জেতেন ১১-১০, ১১-১০ ব্যবধানে। প্রায় এক ঘণ্টা ৩০ মিনিটের লড়াই শেষে সোনা হাসিল করে নেয় ভারতীয় স্কোয়াশের মিক্সড ডাবলস এই জুটি। প্রথম গেমে এগিয়ে থেকেই শুরু করে শেষ পর্যন্ত পুরো গেমটিই জিতে নেয় হারিন্দররা। এরপর দ্বিতীয় গেমে একসময় ছয় পয়েন্ট লিড করছিল ভারতীয় জুটি। তবে সেখান থেকেই ১০-৯ ব্যবধানে এগিয়ে যায় মালয়েশিয়ার জুটি। কিন্তু ভারতের ২ স্কোয়াশ তারকা সেখান থেকেই ম্য়াচ ঘুরিয়ে নিজেদের দখলে করে নেয় দুই পয়েন্ট। একই সঙ্গে সোনাও নিশ্চিত করেন তাঁরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: মহিলাদের পর পুরুষদের দলগত তিরন্দাজিতেও সোনা এল ভারতের ঝুলিতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: পার্টনারশিপ ভাঙলেন প্রসিদ্ধ, ৭৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৯/৭, লাইভ আপডেট
পার্টনারশিপ ভাঙলেন প্রসিদ্ধ, ৭৩ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৫৯/৭, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Hockey World Cup: হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget