এক্সপ্লোর

বিতর্ক হার্দিককে কেরিয়ারের নয়া উচ্চতায় পৌঁছে দিতে সাহায্য করতে পারে: কোহলি

মাউন্ট মাউনগানুই: এশিয়া কাপে চোট এবং তারপর টেলিভিশন শো-তে বিতর্কিত মন্তব্যের জন্য প্রায় পাঁচমাস মাঠের বাইরে থাকার পর সাড়াজাগানো প্রত্যাবর্তন ঘটল হার্দিক পান্ড্যর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে ১০ ওভার বোলিং করে ৪৫ রান দিয়ে হার্দিক তুলে নিলেন ২ টি উইকেট। সেইসঙ্গে ধরলেন দুরন্ত একটি ক্যাচ। তৃতীয় ম্যাচে জয়ের পর অধিনায়ক বিরাট কোহলি হার্দিকের ভূয়সী প্রশংসা করলেন। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে কোহলি বলেছেন, হার্দিক দলে ফিরে আসায় আমি খুশি। ও এমন একজন খেলোয়াড় যে দলে ভারসাম্য এনে দেয়। আর ও যেভাবে বোলিং করল তার থেকে স্পষ্ট যে, নিজের দক্ষতা আরও বাড়াতে ও প্রচুর পরিশ্রম করেছে। মাঠে প্রয়োজনীয় বিষয়গুলির প্রতিই ও মনোযোগ দিয়েছে। বোর্ডের সাসপেনশন সাময়িক প্রত্যাহারের পর আজ প্রথম একাদশে সামিল করা হয় হার্দিককে। কোহলি বলেছেন, শুরু থেকেই হার্দিক অত্যন্ত সাবলীলভাবে বোলিং করেছে এবং উইকেট নিয়েছে। ওই সময়ে ওটাই গুরুত্বপূর্ণ ছিল। ও এমন খেলোয়াড় যে তিনটি বিভাগেই নিজের ভূমিকা রাখে এবং প্রত্যেক দলেরই এমন খেলোয়াড় দরকার হয়। ও দলে এলে বোলিং ও ব্যাটিংয়ে বেশ ভারসাম্য এসে যায়। সঠিক মানসিকতা নিয়েই ও টিমে এসেছে এবং আশা করছি ওর পারফরম্যান্স আরও উন্নত হবে। কোহলি বলেছেন, অতীত অধ্যায়কে দূরে সরিয়ে এখন আরও ভালো খেলোয়াড় হয়ে ওঠার সুযোগ হার্দিকের সামনে রয়েছে। অধিনায়ক বলেছেন, জীবনে যে কোনও পরিস্থিতিতে দুটি পথ বেছে নেওয়া যায়। হয় পুরোপুরি নিরাশার গভীরে তলি যাওয়া, নতুবা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সব কিছু সঠিক করার অনুপ্রেরণা সঞ্চয়। কোনও ক্রিকেটারের কাছে ক্রিকেটের থেকে ভালোবাসার বিষয় আর হয় না। এই খেলার প্রতিই সমস্ত শক্তি নিবেদন করলে এবং সম্মান করলে, খেলাও সম্মান ফিরিয়ে দেবে। কোহলি আরও বলেছেন, এরজন্য অতিরিক্ত কিছু করার দরকার নেই। কোনও ঘটনার পর ইতিবাচক মানসিকতা দেখাতে পারলে নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারে কেরিয়ার। অতীতে অনেক ক্রিকেটারদের সঙ্গেই এমনটা হয়েছে। আশি করছি সঠিক পথে গিয়ে হার্দিকও আরও ভালো ক্রিকেটার হয়ে উঠবে এবং আমি মনে করি ও এটা পারে।

সেরা শিরোনাম

KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
MS Dhoni And Sakshi: মাঠে নয়, গাড়ির ড্রাইভিং সিটে ধোনি, মনোরম পাহাড়ি পরিবেশে স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন
মাঠে নয়, গাড়ির ড্রাইভিং সিটে ধোনি, মনোরম পাহাড়ি পরিবেশে স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন
Suryakumar Yadav: সাক্ষাতের পরেই বদলেছে ভাগ্য, SMAT-এ রানে ফিরে প্রধামন্ত্রীকে 'লাকি' বলে মনে করছেন সূর্যকুমার
সাক্ষাতের পরেই বদলেছে ভাগ্য, SMAT-এ রানে ফিরে প্রধামন্ত্রীকে 'লাকি' বলে মনে করছেন সূর্যকুমার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget