এক্সপ্লোর

Copa America Quarter Final: লাল কার্ড আর চিলির চ্যালেঞ্জ সামলে কোপার শেষ চারে ব্রাজ়িল

চিলির ইউজ়েনিও মেনার মুখে পা চালান জেসাস। বিপজ্জনকভাবে। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখিয়ে তাঁকে মাঠ থেকে বার করে দেন রেফারি। এর ফলে সেমিফাইনালে জেসাসকে পাবেন না ব্রাজ়িলের কোচ তিতে।

রিও দে জেনেইরো: একে প্রতিপক্ষ চিলি। যারা টুর্নামেন্টে শেষ তিনবারের মধ্যে দুবার চ্যাম্পিয়ন এবং দুবারই আর্জেন্তিনাকে হারিয়ে ট্রফি জিতেছে। তার ওপর দলের অন্যতম ভরসা গ্যাব্রিয়েল জেসাসের লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যাওয়া।

তবে জোড়া প্রতিবন্ধকতাকে হার মানিয়ে কোপা আমেরিকার শেষ চারে পৌঁছে গেল ব্রাজ়িল। নিজেদের দেশের মাটিতে চিলিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল সেলেকাওরা।

ব্রাজিলের বিরুদ্ধে চিলি দলে ফিরেছিলেন তারকা ফুটবলার অ্যালেক্সিস স্যাঞ্চেজ়। চোট সারিয়ে তিনি মাঠে ফিরলেও দলের ভাগ্য পরিবর্তনে ব্যর্থ তিনি।  ১-০ গোলে ম্যাচ জিতে সেমিফাইনালে পেরুর মুখোমুখি নেমাররা।

ম্যাচের প্রথমার্ধে ব্রাজিল ও চিলি, দুই দলই বাড়তি ঝুঁকি নেওয়ার রাস্তায় হাঁটেনি। যেন একে অপরকে মেপে নিতে চাইছিল। চিলি বেশ কয়েকবার আক্রমণে উঠে এলেও ব্রাজিলের গোলরক্ষক এডেরসন মোরায়েজ়কে পরাস্ত করতে পারেনি। অন্য দিকে ব্রাজিলও বেশ কিছু আক্রমণ করে, কিন্তু চিলির গোলমুখ খুলতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দলে পরিবর্তন করেন ব্রাজিল প্রশিক্ষক তিতে। রোবের্তো ফিরমিনোর পরিবর্তে মাঠে নামান লুকাস পাকুয়েতাকে। আর নেমেই গোল করেন সুপার সাব পাকুয়েতা। তাঁর গোলেই এগিয়ে যায় ব্রাজিল। ৪৬ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন পাকুয়েতা। চিলির বক্সের মধ্যে বল পেয়ে নেমারকে দিয়েছিলেন তিনি। নেমার সেই বল আবার তাঁকেই পাস দেন। সেই সময় চিলির ডিফেন্ডার ভেগাস বল বিপন্মুক্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। ঠাণ্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেন পাকুয়েতা।

যদিও গোল করার পরেই ব্রাজ়িল দলে বিপত্তি। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গ্যাব্রিয়েল জেসাস। চিলির ইউজ়েনিও মেনার মুখে পা চালান জেসাস। বিপজ্জনকভাবে। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখিয়ে তাঁকে মাঠ থেকে বার করে দেন রেফারি। এর ফলে সেমিফাইনালে জেসাসকে পাবেন না ব্রাজ়িলের কোচ তিতে। শেষের দিকে ব্রাজ়িল বক্সে মুহূর্মুহূ আক্রমণ করলেও গোল পরিশোধ করতে পারেননি নেমাররা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal vs Mohun Bagan: রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে মোহনবাগানকে হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল, ভেজা মাঠ নিয়ে অসন্তোষ
রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে মোহনবাগানকে হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল, ভেজা মাঠ নিয়ে অসন্তোষ
RCB IPL Champion: আবারও আরসিবির খেতাব জয়ের পর বিজয়োল্লাসে হুলস্থূল কাণ্ড! দেখুন ভিডিও
আবারও আরসিবির খেতাব জয়ের পর বিজয়োল্লাসে হুলস্থূল কাণ্ড! দেখুন ভিডিও
East Bengal: 'ইস্টবেঙ্গল হৃদয়ে থাকবে', লাল-হলুদ ক্লাবের সঙ্গে সম্পর্কে ইতি টানার কথা ঘোষণা করলেন অস্কার
'ইস্টবেঙ্গল হৃদয়ে থাকবে', লাল-হলুদ ক্লাবের সঙ্গে সম্পর্কে ইতি টানার কথা ঘোষণা করলেন অস্কার
RCB IPL Champion: অতীতের বিভীষিকা স্মৃতি এখনও টাটকা, বিজয় শোভাযাত্রার বিষয়ে কী সিদ্ধান্ত নিল আরসিবি?
অতীতের বিভীষিকা স্মৃতি এখনও টাটকা, বিজয় শোভাযাত্রার বিষয়ে কী সিদ্ধান্ত নিল আরসিবি?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget