এক্সপ্লোর

Copa America Updates: কোপার মাঠ নিয়ে মুখ খুললেন নেমার, শাস্তি পেতে হবে কি?

শনিবার রিও দে জেনেইরোর নিল্টন স্যান্তোস স্টেডিয়ামে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চিলির মুখোমুখি হবে ব্রাজ়িল।

রিও দে জেনেইরো: কোপা আমেরিকার মাঠ নিয়ে ফের মুখ খুললেন নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়র।

শনিবার রিও দে জেনেইরোর নিল্টন স্যান্তোস স্টেডিয়ামে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চিলির মুখোমুখি হবে ব্রাজ়িল। টুর্নামেন্টের শুরু থেকে এই মাঠের মান নিয়ে প্রশ্ন উঠছে। বিস্তর সমালোচনাও হয়েছে।

এবার নেমার মাঠের মান নিয়ে প্রশ্ন তুললেন। তিনি ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে রিও দে জেনেইরোর নিল্টন স্টেডিয়ামের মাঠ। অপর ছবিটি ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সের সময় ওয়েম্বলি স্টেডিয়ামের সবুজ মখমলের মতো মাঠ। নেমার লেখেন, 'ব্রাজ়িলের পরের ম্যাচ কোন মাঠে হবে?'

এর আগে নিজের দেশের খারাপ মাঠ নিয়ে সরব হয়েছিলেন ব্রাজ়িলের কোচ তিতে। তাই দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবলের দেওয়া শাস্তির মুখে পড়তে হয়েছিল ব্রাজ়িল প্রশিক্ষককে। ৫ হাজার ডলার জরিমানা দিতে হয়েছে তাঁকে।

পরপর ম্যাচ জিতলেও কলম্বিয়া ম্যাচে কোনও রকমে জয় পেয়ে মাঠ নিয়ে ক্ষোভ উগরে দেন তিতে। ম্যাচের পর তিনি বলেন, ‘এই মাঠে ভাল ফুটবল খেলা যায় না। এই মাঠে খেললে ভাল ফুটবল নষ্ট হতে পারে। ইউরোপে দারুণ মাঠে খেলা হচ্ছে। আর এখানে এই ধরনের বাজে মাঠে খেলতে হচ্ছে আমাদের।’ এই মন্তব্যের কারণেই জরিমানার মুখে পড়তে হয় তিতে-কে। এর আগে বলিভিয়ার স্ট্রাইকার মার্সেলো মার্তিনেসকেও ২০,০০০ ডলার জরিমানা করেছে কনমেবল। কোভিড পরিস্থিতির মধ্যে কোপা আমেরিকা আয়োজন করার বিরোধিতা করায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়। তাঁকে এক ম্যাচ মাঠের বাইরেও থাকতে হয়।

কোপা আমেরিকা শুরু হওয়ার দু সপ্তাহ আগে জানা যায় ব্রাজ়িলে হবে প্রতিযোগিতা। তখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন ব্রাজ়িল ফুটবলাররা। প্রশিক্ষক তিতেও বিরোধিতা করেন এই সিদ্ধান্তের। সেই সময় কনমেবলের কর্তাদের ‘বিভ্রান্ত’ বলেছিলেন তিতে। তবে শেষ অবধি এই প্রতিযোগিতায় খেলতে রাজি হয় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এবার নেমারের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের আগে কোনও শাস্তির খাঁড়া নেমে আসে কি না সেটাই দেখার।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: মাঠেই বজ্রপাতের আশঙ্কা, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ নিয়ে বিরল সমস্যায় ফিফা
মাঠেই বজ্রপাতের আশঙ্কা, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ নিয়ে বিরল সমস্যায় ফিফা
IND vs ENG: খারাপ পারফরম্য়ান্স বরুণ, বিষ্ণোই জুটির, বেথেলের অপরাজিত অর্ধশতরানে ভারতকে হারাল ইংল্যান্ড
খারাপ পারফরম্য়ান্স বরুণ, বিষ্ণোই জুটির, বেথেলের অপরাজিত অর্ধশতরানে ভারতকে হারাল ইংল্যান্ড
Cristiano Ronaldo: ভূমিকম্পে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে হারিয়েছে পা! খুদে ভক্তের স্বপ্নপূরণ করলেন রোনাল্ডো
ভূমিকম্পে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে হারিয়েছে পা! খুদে ভক্তের স্বপ্নপূরণ করলেন রোনাল্ডো
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget