এক্সপ্লোর

আইপিএল-এর জন্য ভারতে আসার আগে উইলিয়ামসন, বোল্টদের করোনা ভাইরাসের বিষয়ে নিয়মিত তথ্য দিচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট

আইপিএল-এ যে ক্রিকেটাররা খেলবেন, তাঁদের জন্য এখনও কোনও সতর্কবার্তা জারি করেনি বিসিসিআই।

অকল্যান্ড: আইপিএল-এ করোনা ভাইরাসের প্রভাব পড়বে না বলে বিসিসিআই দাবি করলেও, এ বিষয়ে সতর্কতা অবলম্বন করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। দেশের সব ক্রিকেটারকে নিয়মিত এই ভাইরাসের বিষয়ে তথ্য দেওয়া হচ্ছে। আইপিএল-এ খেলতে আসবেন নিউজিল্যান্ডের ৬ ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন লকি ফার্গুসন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন মিচেল ম্যাকক্লেনাগান ও ট্রেন্ট বোল্ট। জিমি নিশম খেলবেন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে। কেন উইলিয়ামসন খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন মিচেল স্যান্টনার।  তাঁদের প্রত্যেককেই করোনা ভাইরাসের বিষয়ে অবহিত করা হচ্ছে। নিউজিল্যান্ড ক্রিকেটের জনসংযোগ বিভাগের প্রধান রিচার্ড বুক জানিয়েছেন, ‘নিউজিল্যান্ডের পুরুষ, মহিলা সহ সব খেলোয়াড়কে নিয়মিত তথ্য দেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের বিষয়ে নতুন যে তথ্য আসছে, কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত, সেটা সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে। নিউজিল্যান্ড ক্রিকেটের চিফ মেডিক্যাল অফিসার, স্বাস্থ্যমন্ত্রক ও স্পোর্টস নিউজিল্যান্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে তথ্য দিয়ে যাচ্ছে, সেটির উপরেও নজর রাখা হচ্ছে।’ আইপিএল-এ যে ক্রিকেটাররা খেলবেন, তাঁদের জন্য এখনও কোনও সতর্কবার্তা জারি করেনি বিসিসিআই। নির্ধারিত সূচি অনুযায়ী, ২৯ মার্চ থেকেই এই প্রতিযোগিতা শুরু হবে বলে জানানো হয়েছে। তবে বিসিসিআই সূত্রে খবর, সংক্রমণ এড়াতে দর্শকদের সঙ্গে সেলফি তোলা বা অটোগ্রাফ না দেওয়ার পরামর্শ দেওয়া হতে পারে ক্রিকেটারদের। ইংল্যান্ড এখন শ্রীলঙ্কা সফরে আছে। ইসিবি-র পক্ষ থেকে ক্রিকেটারদের করমর্দন না করার পরামর্শ দেওয়া হয়েছে। পারস্পরিক সংস্পর্শের মাধ্যমে যাতে ভাইরাস না ছড়ায়, সেটা নিশ্চিত করার জন্যই সতর্কতা জারি করা হয়েছে।

সেরা শিরোনাম

IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
Syed Mushtaq Ali T20: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget