এক্সপ্লোর

Veda Krishnamurthy Message: জীবন ওলটপালট হয়ে গিয়েছে, করোনায় মৃত মা-দিদিকে চিঠি ভারতীয় ক্রিকেটারের

অভিশপ্ত করোনায় মাত্র ১৪ দিনের ব্য়বধানে মা ও দিদিকে হারিয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা বেদা কৃষ্ণমূর্তি। ভারতীয় ক্রিকেট মহলে যে খবরে শোকের ছায়া।

বেঙ্গালুরু: অভিশপ্ত করোনায় মাত্র ১৪ দিনের ব্য়বধানে মা ও দিদিকে হারিয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা বেদা কৃষ্ণমূর্তি। ভারতীয় ক্রিকেট মহলে যে খবরে শোকের ছায়া। এবার দুজনের উদ্দেশে আবেগপূর্ণ চিঠি লিখলেন বেদা। সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করলেন। যে চিঠি পড়ে অনেকেরই চোখের জল বাঁধ মানল না।

গত ২৪ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন জাতীয় মহিলা দলের ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তির মা। তাঁর দিদিও কোভিড আক্রান্ত বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন বেদা নিজেই। মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছিলেন দিদি বৎসলা শিবকুমার। বেঙ্গালুরু থেকে ২৪৫ কিলোমিটার দূরে চিকমাগালুরে একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে তিনি কিছুটা সেরেও উঠেছিলেন। ৫ মে সন্ধে পৌনে ছটায় আচমকাই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৪২ বছর। যা জানাজানি হওয়ার পর শোকস্তব্ধ দেশের ক্রিকেট মহল।

মৃত্যুশোকে পাথর হয়ে রয়েছেন বেদা। মা ও দিদির উদ্দেশে লিখেছেন, 'আমার সুন্দরী মা ও দিদিকে। বাড়িতে সকলের কাছে গত কয়েকদিন ভীষণ মর্মান্তিক কেটেছে। তোমরা দুজনে এই বাড়ির ভিত ছিলে আর আমি কোনওদিন ভাবতে পারিনি তোমরা কেউই আমার জীবনে থাকবে না। আমি মর্মাহত। মা, তুমি আমাকে ভীষণ সাহসী করে তুলেছো। তুমি শিখিয়েছো, পরিস্থিতি যেমনই হোক না কেন সবসময় যেন বাস্তবসম্মত থাকতে পারি। আমার দেখা সবচেয়ে সুন্দর, খুশি ও নিঃস্বার্থ ব্যক্তি তুমি। দিদি, আমি জানি তোর কাছে আমিই সবচেয়ে প্রিয় ছিলাম। তুই লড়াকু। আমাকে শিখিয়েছিলি কীভাবে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হয়।'

বেদা চিঠিতে আরও লিখেছেন, 'তোমরা এমন দুজন যারা আমার সব কাছে, সব কথায় আনন্দ পেয়েছো। আমি খুব অহঙ্কারী ছিলাম যে, আমার দুই মা রয়েছে। কিন্তু অহঙ্কার মনে হয় সকলকে মানায় না। শেষ কয়েকটা দিন তোমাদের সঙ্গে এত ভাল কাটিয়েছিলাম। কল্পনাও করিনি যে, সেটাই হবে তোমাদের সঙ্গে কাটানো আমার শেষ মুহূর্ত। তোমরা দুজনই ছেড়ে যাওয়ার পর আমার জীবন ওলট পালট হয়ে গিয়েছে। জানি না পরিবার হিসাবে কীভাবে আমরা আবার ঘুরে দাঁড়াব। শুধু বলতে পারি, তোমাদের ভীষণ ভালবাসি আর প্রত্যেক মুহূর্তে তোমাদের অভাব টের পাব।'

সেই সঙ্গে সকলকে করোনার বিরুদ্ধে সচেতন হওয়ার আবেদন করেছেন তিনি। বেদা জানিয়েছেন, সবরকম সাবধানতা অবলম্বন করেও তাঁর পরিবার তছনছ হয়ে গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget