এক্সপ্লোর

দেশকে ফের নিজের পায়ে দাঁড় করানোর দায়িত্ব আমাদের, করোনা-ত্রাণে ৮০ লক্ষ টাকা দিয়ে বললেন রোহিত

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৪৫ লক্ষ টাকা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা, একটি ফুড ডেলিভারি সংস্থার অভুক্তদের কাছে খাবার পৌঁছে দেওয়ার প্রকল্পে ৫ লক্ষ টাকা এবং রাস্তার কুকুরদের দেখাশোনা করার জন্য ৫ লক্ষ টাকা দিয়েছেন এই তারকা ক্রিকেটার।

মুম্বই: করোনা ভাইরাস মোকাবিলায় ত্রাণ তহবিলে টাকা দেওয়ার ক্ষেত্রে সামনের সারিতে ক্রীড়াবিদরা। তাঁরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়াচ্ছেন। সতীর্থ বিরাট কোহলি, সুরেশ রায়নাদের মতোই এবার এগিয়ে এলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা। তিনি আজ ট্যুইট করে জানিয়েছেন, করোনা মোকাবিলায় ৮০ লক্ষ টাকা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৪৫ লক্ষ টাকা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা, একটি ফুড ডেলিভারি সংস্থার অভুক্তদের কাছে খাবার পৌঁছে দেওয়ার প্রকল্পে ৫ লক্ষ টাকা এবং রাস্তার কুকুরদের দেখাশোনা করার জন্য ৫ লক্ষ টাকা দিয়েছেন এই তারকা ক্রিকেটার। তিনি লিখেছেন, ‘আমাদের দেশকে ফের নিজের পায়ে দাঁড় করাতে হবে। সেই দায়িত্ব আমাদেরই।’ গতকালই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট ও তাঁর স্ত্রী অনুষ্কা গতকালই প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থসাহায্য করার কথা জানিয়েছেন। তাঁরা অবশ্য কত টাকা দিচ্ছেন, সেটা গোপন রেখেছেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকর ৫০ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন। রায়না দিয়েছেন ৫২ লক্ষ টাকা। গৌতম গম্ভীর দিয়েছেন ৫০ লক্ষ টাকা। অন্য খেলার তারকারাও ত্রাণে এগিয়ে এসেছেন। ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ১০ লক্ষ টাকা দিয়েছেন। হরিয়ানার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ মাসের বেতন দিয়েছেন কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া। একমাসের বেতন দিয়েছেন অ্যাথলিট দ্যুতি চাঁদ ও হিমা দাস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি
Samik Bhattacharya: 'সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে দেখতে চায় : শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget