এক্সপ্লোর

IND vs AUSবছর শেষে বর্ডার-গাওস্কর ট্রফি, পাঁচ টেস্টের ভেন্যু ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া

IND vs AUS Test Series: আগামী নভেম্বরে সম্ভবত প্রথম টেস্টটি খেলা হবে। শেষবার বর্ডার -গাওস্কর ট্রফিতে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিয়েছিল অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন ভারতীয় দল।

সিডনি: বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) মুখোমুখি হবে ২ দল। তার আগে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের ভেন্যু ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। পার্থের ওপটাস স্টেডিয়ামে প্রথম ম্য়াচে মুখোমুখি হবে রোহিত-কামিন্সের দল। খুব সম্ভবত আগামী নভেম্বরে প্রথম টেস্টটি খেলা হবে। শেষবার বর্ডার -গাওস্কর ট্রফিতে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিয়েছিল অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন ভারতীয় দল। এর আগের বারও বিরাট কােহলির নেতৃত্বে সিরিজ জিতেছিল ভারত। এবার কি রোহিত শর্মা পারবেন হ্যাটট্রিক করতে?

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গে জুটি বেঁধে ক্রিকেট অস্ট্রেলিয়া পার্থ স্টেডিয়ামকে নতুনভাবে ঢেলে সাজিয়েছে। নতুন স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক একসঙ্গে বসে ম্য়াচ উপভোগ করতে পারবে। ব্রিসবেন টেস্ট দিয়েই সিরিজ সাধারণত শুরু হয় অস্ট্রেলিয়ার মাটিতে। কিন্তু এবার পার্থের দর্শকদের টেস্ট ক্রিকেটে ফেরাতে উদ্যোগী হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিগ ব্যাশ লিগে পার্থ স্কর্চার্সের ম্য়াচে ২৮ হাজারের মত দর্শক হয়েছিল এই স্টেডিয়ামে। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে যে টেস্ট ম্য়াচ খেলা হয়েছিল সেখানে দর্শক সংখ্যা ছিল ১৭ হাজারের কিছু বেশি। ভারত ছাড়াও ইংল্যান্ড দল সফর করবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে আগামী ২ বছরে। তাতে পার্থের দর্শক সংখ্য়া আরও বাড়বে বলে আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগের বার ভারত যখন টেস্ট সিরিজ খেলতে এসেছিল তখন অ্যাডিলেডে প্রথম ম্য়াচ খেলেছিল। ৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। লজ্জার হার হারতে হয়েছিল ম্য়াচে। তবে সেখান থেকেই সিরিজে ঘুরে দাঁড়িয়েছিল তারা। এবার সেই অ্যাডিলেডেই দ্বিতীয় ম্য়াচ খেলবে রোহিতের দল। গোলাপি বলের টেস্ট খেলা হতে পারে। গতবারও পিঙ্ক বল টেস্ট এখানেই হয়েছিল। 

তৃতীয় টেস্টটি খেলা হবে ব্রিসবেনের গাব্বায়। ঋষভ পন্থের সেই উইনিং শট। প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার বিবেক রাজদানের সেই বিখ্যাত ঊক্তি ''টুঁটা হে গাব্বা কা ঘামান্ড।'' এখনও সবার কানে ভাসছে। সেই ব্রিসবেনেই তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত-অস্ট্রেলিয়া। এর পরের দুটো টেস্ট হবে যথাক্রমে মেবোর্ন ও সিডনিতে। প্রথামতই ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বক্সিং ডে টেস্ট মেলবোর্নে। পরের বছর সিডনি টেস্ট। তবে এখনও পর্যন্ত ভেন্যু ঘোষণা হলেও পূর্ণাঙ্গ দিনক্ষণ ঘোষণা হয়নি। 

 

 
 
 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget