এক্সপ্লোর

আইপিএলে না খেলার জন্য স্মিথ-ওয়ার্নারদের তিন বছরের চুক্তির প্রস্তাব ক্রিকেট অস্ট্রেলিয়ার

সিডনি: আইপিএলে অর্থের হাতছানি। বিসিসিআইয়ের এই লিগের থেকে দেশের সেরা খেলোয়াড়দের দূরে সরিয়ে রাখতে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট  বোর্ড। সংশ্লিষ্ট ক্রিকেটারদের সঙ্গে কয়েক বছরের একটি কেন্দ্রীয় চুক্তির কথা বিবেচনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সে দেশের সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানা গেছে। এমন একটা সময় এই প্রস্তাব দেওয়া হয়েছে যখন সিএ-র গভর্নিং বডি ও ক্রিকেটারদের অ্যাসোসিয়েশনের মধ্যে নতুন আর্থিক চুক্তি নিয়ে টানাপোড়েন চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাবের লক্ষ্য কোনওকিছুর ক্ষতিসাধন নয়। প্রতি বছরের ক্রিকেট মরশুম শেষ হওয়ার পর এপ্রিল ও মে মাসে ক্রিকেটাররা যাতে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে তাজা থাকতে পারেন, সেজন্যই এই প্রস্তাব। জানা গেছে, অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক স্টিভ স্মিথ, সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ফাস্ট বোলার মিচেল স্টার্ককে এই প্রস্তাব দেওয়া হলেও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। খেলোয়াড়দের সঙ্গে এই চুক্তি এক বছরের জন্য হয়। চুক্তির মেয়াদ তিন বছর করার কথা বলা হয়েছে। অর্থাত্, এক মরশুমের মাঝে আইপিএল না খেললেও তাঁরা  চুক্তি অনুযায়ী তাঁদের প্রাপ্য অর্থ পাবেন। কিন্তু এই প্রস্তাবে ক্রিকেটারদের সায় নেই বলে জানা গেছে। এই প্রস্তাবে সফল হতে গেলে স্টিভ স্মিথ ও ওয়ার্নারদের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করতে হবে সিএ-কে। দুজনেই আইপিএল ফ্রাঞ্চাইজির অধিনায়ক। এজন্য প্রতি বছর প্রায় ১০ লক্ষ মার্কিন ডলার আয় করেন। আইপিএলের সম্প্রচার চুক্তির পরিমাণ বাড়ায় প্লেয়ারদের পেমেন্ট পুলও প্রায় দ্বিগুণ হতে চলেছে। এর অর্থ স্মিথ ও ওয়ার্নারদের আয়ের পরিমাণ আরও বাড়বে। সিএ-র সঙ্গে ওয়ার্নারের চুক্তির পরিমাণ ২০ লক্ষ ডলার হতে পারে। কিন্তু আগামী তিন বছরে শুধুমাত্র আইপিএল খেলেই তিনি আগামী তিন বছরে ১ কোটি ডলার পেতে পারেন।

সেরা শিরোনাম

Canada vs Morocco: কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
FIFA World Cup 2026: বারবার বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা? সত্যিই কি বঞ্চনার শিকার রোনাল্ডোর পর্তুগাল?
বারবার বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা? সত্যিই কি বঞ্চনার শিকার রোনাল্ডোর পর্তুগাল?
FIFA World Cup 2026: মাঠেই বজ্রপাতের আশঙ্কা, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ নিয়ে বিরল সমস্যায় ফিফা
মাঠেই বজ্রপাতের আশঙ্কা, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ নিয়ে বিরল সমস্যায় ফিফা
IND vs ENG: খারাপ পারফরম্য়ান্স বরুণ, বিষ্ণোই জুটির, বেথেলের অপরাজিত অর্ধশতরানে ভারতকে হারাল ইংল্যান্ড
খারাপ পারফরম্য়ান্স বরুণ, বিষ্ণোই জুটির, বেথেলের অপরাজিত অর্ধশতরানে ভারতকে হারাল ইংল্যান্ড

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget