এক্সপ্লোর

টি ২০ ছাড়া ক্রিকেট বাঁচবে না: সৌরভ

কোয়েম্বেতোর: টি ২০ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট টিকে থাকতে পারবে না। এমনই মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে অত্যধিক ক্রিকেট ও খেলোয়াড়দের ব্যস্ততা নিয়ে একটি প্রশ্নের উত্তরে সৌরভ বলেছেন, ক্রিকেটের জন্যই টি ২০ আবশ্যক। এই সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা ছাড়া ক্রিকেট টিকে থাকতে পারবে না। দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলের পারফরম্যান্সে সন্তুষ্ট সৌরভ। তিনি বলেছেন, সফর এখনও পর্যন্ত ভালো কেটেছে ভারতীয় দলের। টেস্ট সিরিজে ২-১ হারলেও একদিনের সিরিজ ৫-১ জিতে নিয়েছে টিম কোহলি। আগামী শনিবার তৃতীয় তথা শেষ টি ২০ ম্যাচ জিতে এই সিরিজটিও ভারত কব্জা করবে বলে আশাবাদী সৌরভ। ভারতীয় দলে তরুণ ক্রিকেটারদের সুযোগ পাওয়া নিয়ে সৌরভ বলেছেন, অনেক তরুণ ক্রিকেটারই দেশের প্রতিনিধিত্ব করছে। তিনি বলেছেন, মণীষ পান্ডে, হার্দিক পান্ড্য এবং অন্যান্যরা ভারতীয় দলে এসেছেন। ওদের বীরেন্দ্র সহবাগ ও হরভজন সিংহর মতো হয়ে উঠতে সময় দেওয়া প্রয়োজন। প্রাক্তন অধিনায়ক বলেছেন, সহবাগ ও ভাজ্জিদের গড়ে উঠতে কিছুটা সময় লেগেছে। আমাদের তরুণ ক্রিকেটাররাও এভাবেই খেলায় উন্নতি করবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২- সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে পুরানো মেজাজে দেখা গিয়েছে মহেন্দ্র সিংহ ধোনিকে। ২৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। এ ব্যাপারে সৌরভ বলেছেন, একদিন ও টি ২০ ম্যাচের জন্য খুবই ভালো ক্রিকেটার ধোনি। ওকে ছাপিয়ে যাওয়া খুব শক্ত। সৌরভ বলেছেন, ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের প্রতি শ্রদ্ধা রাখতে হবে এবং অন্যরাও জ্বলে ওঠার সুযোগ পাবে। সৌরভের কথায়, ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের ফিটনেস বিশ্বমানের। ভারতের পুরুষ ও মহিলাদের দলের সঙ্গে তুলনা করতে বলা হলে সৌরভ বলেছেন, মেয়েরা অসাধারণ খেলছে। হরমনপ্রীত কউরের মতো বিশাল ছক্কা কাউকে মারতে দেখেছেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
Argentina vs Spain: একা কুম্ভ মার্তিনেজ়, তোরেসের গোলে ১০ জনের আর্জেন্তিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
একা কুম্ভ মার্তিনেজ়, তোরেসের গোলে ১০ জনের আর্জেন্তিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget