এক্সপ্লোর

Abhishek Sharma: অজ়িভূমেই ইতিহাস গড়ে গিলের সঙ্গে নিজের সম্পর্কের সমীকরণ নিয়ে স্পষ্টবাক অভিষেক শর্মা

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ়ে অভিষেক শর্মা এবং শুভমন গিল মোট ১৮৮ রান যোগ করেন।

ব্রিসবেন: গতকাল ভারত বনাম অস্ট্রেলিয়ার (IND vs AUS) পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির জেরে ভেস্তে যায়। ম্যাচে মাত্র ৪.৫ ওভার খেলা হওয়ার পরই ম্যাচ বন্ধ হয়ে যায়। দুইজনে মিলে ৫২ রান যোগ করেন। এই রান করেই কিন্তু ইতিহাস গড়ে ফেললেন অভিষেক শর্মারা (Abhishek Sharma)।

অভিষেক এবং শুভমন গিল (Shubman Gill) এ বারের সিরিজ়ে মোট ১৮৮ রান যোগ করেন। এটাই অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও জুটির টি-টোয়েন্টিতে করা সর্বাধিক রান। ডেওয়াল্ড ব্রেভিস এবং ট্রিস্টান স্টাবস এর আগে এতদিন পর্যন্ত এই রেকর্ডের মালিক ছিলেন। তবে সেই রেকর্ড নিজেদের নামে করে ফেললেন দুই ছোটবেলার বন্ধু। 

গিল ও অভিষেক বহুদিন ধরেই একসঙ্গে খেলে বড় হয়ে উঠেছেন। এখন জাতীয় দলের হয়েও দুইজনে ওপেনিং করছেন। দুইজনের ব্যক্তিগত সম্পর্কও খুব ভাল। অনেকে অভিষেক এবং গিলের জুটিকে আগুন এবং বরফের যুগলবন্দি বলেই মনে করেন। এই বিষয়ে সাংবাদিকের প্রশ্নে দুইজনের মধ্যেকার সম্পর্কের সমীকরণ খোলসা করলেন অভিষেক শর্মা।

সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'আমার মতে তো আমরা দুইজনে আগুন আর আগুনের জুটি। আজকে ও যেমন ব্যাটিং করছিল। আমরা তো অনূর্ধ্ব ১২ স্তর থেকে একসঙ্গে খেলছি, তাই আমরা দুইজনে একে অপরকে খুব ভালভাবে বুঝি। আমি বুঝতে পারি ও কী ধরনের শট খেলতে চলেছে। আর ও জানি আমি কোন বোলারদের আক্রমণ করার চেষ্টা করছি। ও অনেকসময়ই আমায় শট নির্বাচনে সহায়তা করে, আর আমিও একই জিনিস করি। এই সমীকরণটা আমরা মাঠে নেমে খুবই উপভোগ করি।'

এই সিরিজ় মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগাড়ে চারটি টি-টোয়েন্টি সিরিজ় জিতল ভারত। তবে এই সিরিজ় শেষেও সেই এশিয়া কাপের প্রসঙ্গ উঠে এল। সিরিজ় জয়ের পর সূর্যকুমারকে সাংবাদিক বৈঠকে এশিয়া কাপের ট্রফি না পাওয়ার প্রসঙ্গ টেনে এনেই প্রশ্ন করা হয়, 'অবশেষে ট্রফি পেলেন, ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পেলেন'। জবাবে ভারতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ককে বলতে শোনা যায়, 'বেশ ভাল লাগছে। ওরা ট্রফিটা দেওয়ার পর সদ্যই স্পর্শ করলাম।'

এরপরেই সূর্যকুমারকে বলতে শোনা যায় তাঁরা এশিয়া কাপ ট্রফি না পেলেও, ভারতীয় দল কিন্তু সদ্যই একটি ট্রফি জিতেছে। সূর্য বলেন, 'তবে মাত্র সপ্তাহখানেক আগেই ভারতের ঘরে তো আরেকটা ট্রফি ঢুকল। ভারতীয় মহিলা দল তো বিশ্বকাপ জিতল। সেই ট্রফিটাও তো ঘরে এসেছে। তাই বেশ ভাল লাগছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget