এক্সপ্লোর

Abhishek Sharma: ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নজির অভিষেক শর্মার, সামনে 'গুরু' যুবরাজ

IND vs ENG T20: চাপ নিয়েই মাঠে নেমেছেন পাঞ্জাবের বাঁহাতি এই ব্যাটার। কিন্তু ইডেনে একাই যে ইংল্যান্ডের জয়ের আশায় জল ঢেলে দেবেন তিনি, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি বাটলাররা।

কলকাতা: জিম্বাবোয়ের বিরুদ্ধে কেরিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এসেছিল শতরান। এরপর থেকে টানা ১০ টি-টোয়েন্টিতে মাত্র একটি অর্ধশতরান। ভাল শুরু করেও বারবার উইকেট খুঁইয়ে ফেলছিলেন। চাপ বেড়েছিল অভিষেক শর্মার ওপর। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজটা তাই কিছুটা চাপ নিয়েই মাঠে নেমেছেন পাঞ্জাবের বাঁহাতি এই ব্যাটার। কিন্তু ইডেনে একাই যে ইংল্যান্ডের জয়ের আশায় জল ঢেলে দেবেন তিনি, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি বাটলাররা। ওপেনিংয়ে নেমেছিলেন সঞ্জু স্যামসনের সঙ্গে। শুরুতে একটু ধীরে খেলা শুরু করেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি যখন আউট হলেন তখন নামের পাশে জ্বলজ্বল করছে ৩৪ বলে ৭৯ রান। হাঁকালেন ৫টি বাউন্ডারি ও ৮টি ছক্কা। 

বরুণ চক্রবর্তী, অক্ষর পটেল, অর্শদীপ সিংহের দুর্দান্ত বোলিংয়ে প্রথমে ব্যাটিং করা ইংল্যান্ডকে ১৩২ রানেই আটকে রাখা গিয়েছিল। তবুও চাপ ছিল প্রতিপক্ষ দলের বোলিং লাইন আপ। জোফ্রা আর্চার, মার্ক উডের অভিজ্ঞতা। নতুনদের মধ্যে ওভারটন, অ্য়াটকিনসন ছিলেন। ছিলেন আদিল রশিদের মত অভিজ্ঞ স্পিনারও। কিন্তু ভারতের এই টি-টায়েন্টি দলটা যে অকুতোভয়। সঞ্জু স্যামসন শুরু থেকেই মারকাটারি ব্যাটিংয়ের পথ বেছে নিলেন। তিনি ২৬ রান করে ফেরার পর জ্বলে উঠলেন ধীরে ধীরে অভিষেক। গোটা ইডেনের গ্য়ালারি জুড়ে চার-ছক্কর বন্যা। মাত্র ২০ বলে নিজের অর্ধশতরান পূরণ করেছিলেন। সেই সময় তিনি হাঁকিয়েছিলেন তিনটি বাউন্ডারি ও ৬টি ছক্কা। আর্চার, উডের বিধ্বংসী পেসের সামনেও কুছ পরোয়া নেহি মনোভাব নিয়ে ব্যাটিং করলেন। আদিল রশিদকে তো যখনই সামনে পেলেন ছক্কা হাঁকালেন। দলের জয়ের ভিতটা তিনিই গড়ে দেন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ বলে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান হাঁখিয়েছিলেন যুবরাজ সিংহ। সেই ম্য়াচেই স্টুয়ার্ট ব্রডকে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন বিশ্বজয়ী প্রাক্তন অলরাউন্ডার। অভিষেক পাঞ্জাবে যুবরাজের তত্ত্বাবধানে মাঝে মাঝেই অনুশীলন সারেন। তাঁকে গুরু হিসেবেও মানেন। ১৮ বছর পর সেই গুরুর পরের আসনটাই জায়গা করে নিলেন। ২০ বলে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। তালিকায় তৃতীয় স্থানে আছেন কে এল রাহুল। ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টােয়েন্টি ম্য়াচে ম্য়াঞ্চেস্টারে ২৭ বলে অর্ধশতরান পূরণ করেছিলেন ডানহাতি ব্যাটার।

এদিকে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে ৪৩ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে নিল ভারতীয় দল। একই সঙ্গে পাঁচ ম্য়াচের টি-টোয়েনট্ি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় ক্রিকেট দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget