এক্সপ্লোর

Afro-Asia Cup: এক দলে পাশাপাশি খেলবেন বিরাট-বাবর? বাড়ছে সম্ভাবনা

Afro-Asia Cup set to return: এর আগে ২০০৫ ও ২০০৭ সালে দুই বার অ্যাফ্রো-এশিয়া কাপ আয়োজিত হয়েছিল। টুর্নামেন্টের নাম থেকেই বোঝা যাচ্ছে দুই মহাদেশের সেরা ক্রিকেটারদের নিয়ে দল গঠন হয় এই টুর্নামেন্টে।

নয়াদিল্লি: দুই পড়শি দেশের মতান্তরে দুই সেরা এবং সবথেকে চর্চিত দুই ক্রিকেটার হলেন বিরাট কোহলি ও বাবর আজম। দুই মহাতারকার মধ্যে কে সেরা ব্যাটার, এই নিয়ে কিন্তু প্রায়শই দুই ক্রিকেটের অনুরাগীদের মধ্যে জোর চর্চা চলে। তবে এবার আর প্রতিপক্ষ নয়, একই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে ভারত ও পাকিস্তানের দুই মহাতারকাকে। 

হ্যাঁ, ঠিকই পড়ছেন, বিরাট কোহলি (Virat Kohli) ও বাবর আজম (Babar Azam) এক দলের হয়ে একসঙ্গে মাঠে নামতে পারেন। দুই তারকাকে একসঙ্গে ব্যাটিং করতেও দেখা যেতে পারে। কিন্তু দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দুই মহাতারকা কী ভাবে এক দলের হয়ে খেলতে পারেন? সেই সুযোগ আসতে পারে অ্যাফ্রো-এশিয়া কাপে (Afro-Asia Cup)। প্রায় দুই দশক ধরে হয়নি। কিন্তু ফের একবার দুই মহাদেশ এশিয়া ও আফ্রিকা, একে অপরের বিরুদ্ধে ২২ গজের লড়াইয়ে মুখোমুখি হতে পারে। এমন সম্ভাবনাই তৈরি হচ্ছে।

দুই শক্তিধর দেশের লড়াই আর্থিকভাবে অত্যন্ত লাভদায়ক। সেই কথা ভেবেই মূলত আফ্রিকান ক্রিকেট সংস্থার তরফ থেকেই এই টুর্নামেন্ট পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আফ্রিকান ক্রিকেট সংস্থার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান তাভেঙওয়া এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'অ্যাফ্রো-এশিয়া কাপে ক্রিকেটের পাশাপাশি আর্থিক লাভও হয়। দুই তরফেই এই টুর্নামেন্ট নিয়ে প্রবল আগ্রহ রয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কয়েকজনের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি। আফ্রিকার বাকি দেশগুলির সঙ্গে তো বলেইছি কথা। ওঁরা অ্যাফ্রো-এশিয়া কাপ পুনরায় চালু করতে চান।'

এর আগে ২০০৫ ও ২০০৭ সালে দুই বার টুর্নামেন্টটি আয়োজিত হয়েছিল। টুর্নামেন্টের নাম থেকেই বোঝা যাচ্ছে দুই মহাদেশের সেরা ক্রিকেটারদের নিয়ে দল গঠন হয় এই টুর্নামেন্টে। অতীতে সহবাগ, জয়বর্ধনে, ধোনি আবার জাহির, শোয়েব আখতা, সঙ্গকারাদের একসঙ্গে একই দলের হয়ে খেলতে দেখা গিয়েছে। তাই বাবর ও বিরাটও একসঙ্গে খেলতে পারেন বটে। আফ্রিকা ও ভারতে টুর্নামেন্টের প্রথম দুই পর্বের পরে কেনিয়ায় তৃতীয় পর্ব আয়োজনের কথা থাকলেও, তা হয়নি। কিন্তু ১৭ বছর পর ফের একবার এই টুর্নামেন্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে। 

তবে দুই মহাদেশের ক্রিকেট সংস্থার মধ্যে সরকারিভাবে এই বিষয়ে কোনও কথাবার্তা হয়নি বলেই শোনা যাচ্ছে। এবার দেখার শেষমেশ এটি আদৌ আয়োজিত হয় কি না।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: বিরাটের জন্মদিনে ছেলে ও মেয়েকে কোলে নিয়ে কোহলির বিশেষ ছবি পোস্ট অনুষ্কার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget