এক্সপ্লোর

WTC Final: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারতে হয়েছে, স্মিথ সহ এই দুই অজি কি অবসর নিচ্ছেন?

Australian Cricket Team: অজি ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক প্রাক্তন ক্রিকেটার। দলের অনেক সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।

সিডনি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপে হারের বিশাল ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া শিবির। অজি ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক প্রাক্তন ক্রিকেটার। দলের অনেক সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকী এমনটাও শোনা যাচ্ছে যে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের তিন ক্রিকেটার হয়ত টেস্ট ফর্ম্য়াট থেকে এবার অবসর নিয়ে নিতে পারেন। দেখে নেওয়া যাক তাঁদের নাম - - - 

ওসমান খাওয়াজা

৩৮ পেরনো খাওয়াজার ফর্ম নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও রান পাননি সেভাবে। এই পরিস্থিতিতে আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলের জন্য নিঃসন্দেহে খাওয়াজাকে ভাববে না টিম ম্য়ানেজমেন্ট। এই জন্যই হয়ত দ্রুত অবসর নিতে পারেন এই বাঁহাতি।

নাথান লিঁয়

অস্ট্রেলিয়া দলের কিংবদন্তি অফস্পিনার। শেন ওয়ার্নের পর কোনও স্পিনার যিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে তাবড় তাবড় ব্যাটারদের সামনে ত্রাস হয়ে উঠেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নন টার্নিং ট্র্যাকে সেভাবে জ্বলে উঠতে পারছেন না। তাই তরুণ ক্রিকেটারদের দেখা যেতে পারে।

স্টিভ স্মিথ

এই তালিকায় স্টিভ স্মিথেরও নাম রয়েছে। টেস্ট ফর্ম্য়াটে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার বলা হয় তাঁকে। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। এই ফর্ম্য়াটে দশ হাজারের ওপর রান। কিন্তু ফিটনেস ও ফর্ম চিন্তায় রেখেছে। ফাইনালে প্রথম ইনিংসে অর্ধশতরান করেছিলেন। কিন্তু ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে তাঁকে মাঠ ছাড়তে হয়েছিল। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর অস্ট্রেলিয়ার কোচ অ্য়ান্ড্রু ম্য়াকডোনাল্ড আভাস দিয়েছিলেন যে দলে টপ অর্ডার ব্যাটিংয়ে নতুন নাম দেখা যেতে পারে। সেক্ষেত্রে কিছু রদবদল করা হবে। আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলের কথা ভেবেই সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর তা যদি সত্যি হয়, তবে কিন্তু খাওয়াজা, স্মিথদের অবসরের সম্ভাবনা আরও জোরালো হবে। 

এদিকে, প্রোটিয়া শিবিরের অধিনায়ক হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয়ের পর এবার তেম্বা বাভুমার লক্ষ্যে ওয়ান ডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে লড়াকু অর্ধশতরান হাঁকিয়েছিলেন টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে। মারক্রামের সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। আগামী ২০২৭ সালে ওয়ান ডে বিশ্বকাপে জিম্বাবোয়ের সঙ্গে যুগ্মভাবে টুর্নামেন্ট আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। বাভুমা বলছেন, ''আমার মনে হয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ান ডে বিশ্বকাপে আমাদের ভাল ফল করার আত্মবিশ্বাস বাড়বে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
Indian Cricket Team: রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার
রোহিতকে রেখেই বিশ্বকাপের জন্য পছন্দের দল বেছে নিলেন গাওস্কর, বাইরে তরুণ ওপেনার

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget