এক্সপ্লোর

Marco Jansen: প্রীতির দলের ৭ কোটির প্লেয়ার তিনি, টেস্টে ১২০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ইয়েনসেন

Marco Jansen in RSA vs SL: প্রথম ইনিংসে ১৯১ রানে অল আউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর ফিল্ডিং করতে নামে তাঁরা। শ্রীলঙ্কার ব্যাটাররা প্রথম থেকেই ধারাবাহিকভাবে ব্যর্থ হতে থাকেন।

ডারবান: আইপিএলে (IPL 2025) পাঞ্জাব কিংস তাঁকে নিলাম থেকে ৭ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে। এরপরই টেস্ট ক্রিকেটে ১২০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন দক্ষিণ আফ্রিকার দীর্ঘকায় বোলার অলরাউন্ডার মার্কো ইয়েনসেন (Marco Jansen)। ডারবানের কিংসমিডে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেছেন প্রোটিয়া শিবির। মাত্র ৪২ রানে অল আউট হয়ে যায় লঙ্কা বাহিনী। যার নেপথ্যে মার্কো ইয়েনসেনের বিধ্বংসী স্পেল। নিজের ৬.৫ ওভারে মাত্র ১৩ রান খরচ করে ৭ উইকেট তুলে নিয়েছিলেন দীর্ঘকায় পেসার। 

প্রথম ইনিংসে ১৯১ রানে অল আউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপর ফিল্ডিং করতে নামে তাঁরা। শ্রীলঙ্কার ব্যাটাররা প্রথম থেকেই ধারাবাহিকভাবে আউট হতে শুরু করে। শেষ পর্যন্ত ৪২ রানেই পুরো দল প্যাভিলিয়নে ফিরে যায়। শ্রীলঙ্কা তাঁদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোর করে। এমনকী বিশ্ব ক্রিকেট এক ইনিংসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এটি। ইয়েনসেন তাঁর ৭ উইকেট নিতে সময় নেন মাত্র ৪১ বল। তাঁর শিকারের তালিকায় আছেন পাথুম নিশাঙ্কা, অ্যাঞ্জেলো ম্য়াথিউড, ধনঞ্জয় ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সূর্য, বিশ্ব ফার্নান্ডো ও আসিথা ফার্নান্ডো। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

ইয়েনসেনই গত ১২০ বছরে দ্রুততম এক টেস্টের এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার নজির গড়লেন। ১৯০৪ সালে অস্ট্রেলিয়ার প্রাক্তন প্লেয়ার প্রয়াত হিউ ট্র্যাম্বল ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৬.৫ ওভারে ২৮ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়েছিলেন। অর্থাৎ এক্ষেত্রে রানও কম খরচ করেছেন প্রোটিয়া পেসার ইয়েনসেন।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তেম্বা বাভুমা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুশোর গণ্ডি পেরতে ৩ উইকেট খুঁইয়েছে প্রোটিয়া শিবির। দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান হাঁকিয়ে ব্যাট করছেন তেম্বা। সঙ্গে অর্ধশতরানের ইনিংস খেলেছেন ত্রিস্টান স্টাবস।

এদিকে, ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে ফিরলেন শুভমন গিল। ক্যানবেরায় দু দিনের প্রস্তুতি ম্য়াচের আগে কিছুটা স্বস্থি ভারতীয় শিবিরে। অনুশীলনে ফিরলেন ডানহাতি তরুণ ব্যাটার। নেটে দীর্ঘক্ষণ ব্যাটিংও করলেন তরুণ ব্যাটার। উল্লেখ্য়, আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার গাওস্কর ট্রফির একমাত্র গোলাপি বলের টেস্টটি। যা অ্য়াডিলেডে হবে। পারথ টেস্টে ২৯৫ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর
RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,
Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে
RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget