Ben Stokes: ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন হিসেবে রেকর্ডের মালিক স্টোকস, ছুঁলেন কিংবদন্তি বব উইলিসকে
AUS vs ENG: উইলিস ইংল্যান্ডের ক্যাপ্টেন হিসেবে ১৮ টেস্টে খেলেছেন ১৯৮২ থেকে ১৯৮৪ পর্যন্ত। এই দু বছরের সময়কালে তিনি ৭৭ উইকেট নিয়েছিলেন।

সিডনি: দল একের পর এক ম্য়াচে চূড়ান্ত ব্যর্থ। অধিনায়ক হিসেবে অ্য়াশেজ হারতে হয়েছে। সিডনি টেস্ট জিতলেও সিরিজ ড্র করতে বা জিততে পারবে না ইংল্য়ান্ড। এই পরিস্থিতিতে সিডনি টেস্টে রেকর্ড গড়লেন ইংল্য়ান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। টেস্ট ফর্ম্য়াটে ইংল্য়ান্ডের অধিনায়ক (England Cricket Team Captain) হিসেবে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির ছিল বব উইলিসের। সেই রেকর্ডেই এবার ভাগ বসালেন বেন স্টোকস।
উইলিস ইংল্যান্ডের ক্যাপ্টেন হিসেবে ১৮ টেস্টে খেলেছেন ১৯৮২ থেকে ১৯৮৪ পর্যন্ত। এই দু বছরের সময়কালে তিনি ৭৭ উইকেট নিয়েছিলেন। অন্য়দিকে স্টোকস ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক হিসেবে ৪২ টেস্ট খেলে মোট ৭৭ উইকেট নিয়েছেন। সিডনি টেস্টে স্টোকসের ৭৭ তম উইকেটটি ছিল মার্নাস লাবুশেনের। ব্যক্তিগত ৪৮ রান করে জেকব বেথেলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন লাবুশেন। প্রথম ইনিংসে স্টোকস মোট ২৭.৪ ওভার বল করে ৯৫ রান খরচ করে ২ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন।
টেস্টে ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার মালিকের নাম ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক ৪৮ টেস্টে মোট ১৮৭ উইকেট নিয়েছিলেন। ১৯৮২ থেকে ১৯৯২ পর্যন্ত ক্যাপ্টেন ছিলেন পাকিস্তান টেস্ট দলের। এরপর রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তিনি ৩৮ ম্য়াচে ১৫১ উইকেট নিয়েছেন অধিনায়ক হিসেবে টেস্টে।
দায়িত্ব হারাচ্ছেন ম্য়াকালাম?
চলতি অ্য়াশেজের আগেও ম্য়াকালামের কোচিংয়ে ইংল্য়ান্ডের পারফরম্য়ান্স একেবারেই ভাল ছিল না। বাজবল তত্ত্ব নিয়ে কিউয়ি তারকা স্টোকস শিবিরে নতুনত্ব আনতে চেয়েছিলেন। কিন্তু তা কাজে দেয়নি। অ্যাশেজের প্রথম তিনটি টেস্টে মাত্র ১১ দিনের মধ্যেই হেরে গিয়েছিল ইংল্যান্ড। চতুর্থ টেস্টে জয় ছিনিয়ে নিয়েছিল স্টোকস বাহিনী। সিডনি টেস্ট বর্তমানে চলছে। এর আগে ভারতীয় দল ইংল্য়ান্ডে গিয়ে সিরিজ ড্র করে এসেছিল। গৌতম গম্ভীরের কোচিংয়ে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলে বিরাট, রোহিত না থাকলেও সেই সিরিজে ইংল্য়ান্ড জিততে পারেনি।
ম্য়াকালামের কোচিংয়ে টেস্ট ফর্ম্য়াটে ভারতের সফর দুর্দান্ত শুরু হয়েছিল। ১৩টি ম্যাচের মধ্যে ১২ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। কিন্তু এরপরই আচমকাই ব্যর্থতার তালিকা লম্বা হতে থাকে। শুধুমাত্র ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ জিততে ব্যর্থ হওয়াই নয়, টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন মরশুমে একবারও ফাইনালে জায়গা করতে পারেনি স্টোকসের দল।



















