এক্সপ্লোর

Ajinkya Rahane: ক্যারিবিয়ান সফরের পরেই কাউন্টি ক্রিকেট খেলবেন রাহানে, কোন দলের জার্সিতে দেখা যাবে তাঁকে?

Leicestershire: লেস্টারের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট ও চারটি কাউন্টি ম্যাচ খেলতে পারেন বলে খবর।

নয়াদিল্লি: সদ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৮ মাস পরে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ম্যাচে ভারতীয় দল পরাজিত হলেও, দুই ইনিংসে যথাক্রমে ৮৯ ও ৪৬ রান করে সকলকেই প্রভাবিত করেছিলেন রাহানে। সেই ফাইনালের পর ফের একবার ইংল্যান্ডে খেলতে দেখা যাবে রাহানেকে। অবশ্য জাতীয় দলের হয়ে নয়, তিনি খেলবেন কাউন্টি ক্রিকেটে।

তিনি কাউন্টির ডিভশন টু-তে লেস্টারশায়ারের (Leicestershire) হয়ে মাঠে নামবেন। বছরের শুরুতে জানুয়ারি মাসেই রাহানে লেস্টারশায়ারের হয়ে সই করেছিলেন। জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কাউন্টি দলের হয়ে আটটি প্রথম শ্রেণির ম্যাচ ও ইংল্যান্ডের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টের গোটাটায় তাঁর খেলার কথা ছিল। তবে ভারতীয় দলের হয়ে ডাক পাওয়ায় তিনি লেস্টারের হয়ে খেলতে পারেননি। আইপিএলের পর সরাসরি লেস্টারের দলে যোগ দিতে না পারলেও, তাঁকে কাউন্টি দলের হয়ে খেলতে দেখা যাবে।

এই বিষয়ে অবগত এক সূত্র পিটিআইকে জানান, 'ওয়েস্ট ইন্ডিজে দুইটি টেস্ট ম্যাচের পর রাহানে সরাসরি ইংল্যান্ডে উড়ে যাবেন এবং লেস্টারশায়ারের হয়ে মরশুমের বাকিটা খেলবেন। ওঁ অগাস্টে রয়্যাল লন্ডন কাপ (৫০ ওভারের টুর্নামেন্ট) এবং সেপ্টেম্বরে চারটি কাউন্টি ম্যাচ খেলবেন। কারণ সম্ভবত টেস্ট খেললেও, ওঁ ভারতীয় দলের সীমিত ওভারের ফর্ম্যাটে পরিকল্পনায় নেই।' রাহানে কিন্তু এর আগেও কাউন্টি ক্রিকেটে খেলেছেন। হ্যাম্পশায়ারের হয়েও ২০১৯ সালে তিনি কাউন্টি ক্রিকেট খেলেছেন। চার বছর পর আবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাবেন রাহানে।

প্রসঙ্গত, ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নামবে ভারতীয় দল। খবর অনুযায়ী, এই সিরিজে প্রাক্তন ভারতীয় সহ-অধিনায়ক রাহানেকে ফের একবার ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে। তাঁর অনুপস্থিতিতেই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার দায়ভার রাহানের কাঁধে চাপানো হতে পারে। রাহানে এর আগেও ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে কেএল রাহুলকে দিন কয়েকের জন্য সহ-অধিনায়ক করা হয়েছিল। কিন্তু খারাপ ফর্মের ফলে সেই জায়গা হারান রাহুল। সহ-অধিনায়ক ছাড়াই টেস্টে সাম্প্রতিক সময়ে মাঠে নেমেছে ভারত। বর্তমানে রাহুল চোট সারাতে রিহ্যাব চালাচ্ছেন। তিনি আদৌ ক্যারিবিয়ান সফরে খেলবেন কি না, তাঁর নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ রাহানে রোহিতের বিকল্প হতে পারেন বলে শোনা যাচ্ছে।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget