এক্সপ্লোর

Akash Deep: টেনিস বলের ক্রিকেট থেকে রাঁচিতে বুমরার বিকল্প, বল হাতে আকাশ দীপের স্বপ্ন-উড়ান অব্যাহত

IND vs ENG 4th Test: নিজের অভিষেক টেস্টে রাঁচিতে প্রথম টেস্টের প্রথম সেশনেই তিন উইকেট নেন আকাশ দীপ।

রাঁচি: ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে চতুর্থ টেস্টে (IND vs ENG 4th Test) যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই লম্বা সিরিজ়ের ফাঁকে তারকা ভারতীয় বোলারকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করেন ভারতীয় নির্বাচকরা। সিরিজ়ের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দলের বোলিং বিভাগ দুর্বল হয়ে যাবে বলে অনেকেই আশঙ্কা করছিলেন। তবে আকাশ দীপের (Akash Deep) বিধ্বংসী বোলিং তাঁদের আশ্বাস জোগাবে।

বুমরার বদলি হিসাবে ভারতীয় একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে ছিলেন বাংলার দুই ফাস্ট বোলার মুকেশ কুমার ও আকাশ দীপ। ম্যাচের আগে অবশ্য অনুশীলনেই আকাশ দীপের খেলার পূর্বাভাস পাওয়া গিয়েছিল। সেইমতোই রাঁচিতে নিজের অভিষেক ঘটান আকাশ দীপ। ৩১৩তম ভারতীয় ক্রিকেটার হন আকাশ দীপ। চতুর্থ ভারতীয় হিসাবে চলতি সিরিজ়ে অভিষেক ঘটান তিনি।

শুরুটা কিছুটা দুর্ভাগ্যজনকই হয় ডান হাতি ফাস্ট বোলারের। জ্যাক ক্রলি স্টাম্প ভাঙলেও, আম্পায়ার সেটিকে নো দেন। ফলে অল্পের জন্য প্রথম আন্তর্জাতিক উইকেট হাতছাড়া হয় আকাশের। কিন্তু তিনি হতাশ হননি। আগ্রাসী ক্রলি ও বেন ডাকেটের হু হু করে বেড়ে চলা ওপেনিং পার্টনারশিপে বিরাম লাগান আকাশ দীপই। ডাকেটকে আউট করেন তিনি। ২৭ বছর বয়সি ফাস্ট বোলার একই ওভারে অলি পোপকেও আউট করেন। অল্পের জন্য রক্ষা পান জো রুট।

তবে প্রথমবার জীবনদান পেলেও আকাশের বলেই বোল্ড হন সেট ক্রলি। নো বলে প্রথমবারের বোল্ড এবং এই বোল্ড কার্যত একে অপরের কার্বন কপি। দুরন্ত ইনসুইংয়ে ক্রলির অফস্টাম্প ছিটকে দেন আকাশ। প্রথম সেশনেই ইংল্যান্ড টপ অর্ডারকে নাস্তানাবুদ করেন তিনি। তবে বিহারের দেহরিতে জন্ম নেওয়া আকাশের আন্তর্জাতিক ক্রিকেট পর্যন্ত সফরটা কিন্তু একেবারেই মসৃণ ছিল না। দুর্গাপুরে টেনিস বল ক্রিকেট খেলে উঠে আসা আকাশ দীপের পরিবারে এক সময় অভাব, অনটন ছিল নিত্যদিনের সঙ্গী।

ছয় মাসের ব্যবধানে বাবা ও ভাইকে হারিয়ে আকাশের মাথায় বাজ ভেঙে পড়লেও, তিনি কিন্তু হার মানেননি। দুর্গাপুর থেকে কলকাতার ক্লাব ক্রিকেট এবং তারপর ২০১৯ সালে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে অভিষেক ঘটান তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে আকাশ দীপ ২৯ ম্যাচে ১০৩ টি উইকেট নিয়েছেন। বাংলার হয়ে ধারাবাহিক পারফরম্যান্স তো ছিলই, এরপর ভারতীয় এ দলের ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধেও বেশ নজর কাড়েন ডান হাতি ফাস্ট বোলার। চার ম্যাচে ১২ উইকেট নেন তিনি। 

এই পারফরম্যান্সই তাঁকে জাতীয় দলে জায়গা পাইয়ে দেয়। আর প্রথম সুযোগেই বিধ্বংসী বোলিং। ক্রলির উইকেট ছিটকে আকাশের লাফের মধ্যে ছিল কঠিন সময়ে হার না মেনে লড়াই চালিয়ে যাওয়ার সুফলের উচ্ছ্বাস। তাঁর বোলিং কিন্তু ভারতীয় দলের জন্য ভীষণই ইতিবাচক। স্বপ্নের অভিষেকে বাংলার ফাস্ট বোলার পাঁচ উইকেট তুলতে পারেন কি না, এখন সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: ব্যক্তিগত কারণে দেশে ফিরছেন, ভারত- ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে সরলেন রেহান 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
জাডেজার দিকে তাকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছেন গম্ভীর, কী এমন হল ভারতীয় ড্রেসিংরুমে?
Lee On Sachin: সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
সচিনকে সেরা ক্রিকেটার মানতে নারাজ, কাকে বেছে নিলেন ব্রেট লি?
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget