এক্সপ্লোর

IND vs ENG: ব্যক্তিগত কারণে দেশে ফিরছেন, ভারত- ইংল্যান্ড টেস্ট সিরিজ থেকে সরলেন রেহান

IND vs ENG Test Series: রেহান আর জাতীয় দলের অংশ থাকবেন না চলতি সিরিজে। পারিবারিক কারণে তিনি দেশে ফিরে গিয়েছেন। এছাড়াও ১৯ বছরের এই স্পিনারের বদলি হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি।

রাঁচি: ব্যক্তিগত কারণের জন্য ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের বাকি ম্যাচ থেকে সরে দাঁড়ালেন রেহান আহমেদ (Rehan Ahmed)। চলতি রাঁচি টেস্টেও খেলছেন না রেহান। তাঁর বদলে দলে সুযোগ পেয়েছেন শোয়েব বসির। ইংল্যান্ড দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে রেহান আর জাতীয় দলের অংশ থাকবেন না চলতি সিরিজে। পারিবারিক কারণে তিনি দেশে ফিরে গিয়েছেন। এছাড়াও ১৯ বছরের এই স্পিনারের বদলি হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি।

চলতি টেস্ট সিরিজে প্রথম তিন টেস্টে খেলেছেন রেহান। তিনি মোট ১১ উইকেট নিয়েছিলেন ৩ টেস্টে। চলতি সিরিজে চতুর্থ সর্বাধিক উইকেট শিকারী তিনি। ইংল্যান্ডের বোলারদের মধ্যে টম হার্টলি সর্বাধিক ১৬ উইকেট নিয়েছেন দলের হয়ে। যদিও সিরিজে এখনও পর্যন্ত সর্বাধিক উইকেট নিয়েছেন চলতি সিরিজে যশপ্রীত বুমরা।

ইংল্যান্ড চতুর্থ টেস্টে নিজেদের একাদশে আরও একটি বদল করেছে। মার্ক উডের বদলে দলে এসেছেন ওলি রবিনসন। জেমস অ্যান্ডারসনকে দলে রেখে তাঁরা। অন্যদিকে ভারতীয় দল তাদের একাদশে একটি পরিবর্তন করেছে। যশপ্রীত বুমরাকে একাদশে নেওয়া হয়নি। দলে ঢুকেছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা আকাশদীপ। টস জিতে রাঁচি টেস্টে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। 

চলতি সিরিজে একেবারেই ভালো পারফর্ম করতে পারেনি সেভাবে ইংল্যান্ডের বোলিং ইউনিট। একমাত্র ব্যতিক্রম ছিল হায়দরাবাদ টেস্টের চতুর্থ ইনিংস। প্রথম ম্যাচে তো মাত্র এক পেসার নিয়েই মাঠে নেমেছিল ইংল্যান্ড শিবির। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে জিমি অ্যান্ডারসনকে দলে ফিরিয়ে আনলেও প্রভাব ফেলতে পারেননি তারকা ইংরেজ পেসার। 

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই নজর কাড়লেন আকাশদীপ। নিজের প্রথম স্পেলেই চতুর্থ টেস্টে আগুন ঝরালেন বাংলার তরুণ পেসার। বিহার থেকে উঠে এসে বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন আকাশ। ম্যাচে জ্যাক ক্রলিকে প্রথমে একবার আউট করেছিলেন বাংলার পেসার। কিন্তু সেই বলটি নো হয়ে যায়। যদিও সেই আকাশই ম্যাচের প্রথম উইকেটটি পান বেন ডাকেটকে ফিরিয়ে। এরপর ওলি পোপ ও শেষে ক্রলিকেও ফেরান তিনি। বেয়ারস্টোকে ৩৮ রানে এলবিডব্লু করেন অশ্বিন, স্টোকসকে তিন রানে ফেরান জাডেজা। প্রথম সেশন শেষে ইংল্যান্ডের স্কোর ১১২/ ৫। আকাশদীপ নিজেএ প্রথম স্পেলে ৭ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেযত তুলে নেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget