এক্সপ্লোর

Alyssa Healy: বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল, হরমনপ্রীতদের বিরুদ্ধে খেলেই ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন হিলি

Alyssa Healy Retirmenet: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন অ্য়ালিসা হিলি। আগামী মার্চে ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে অজি দল।

সিডনি: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন অ্য়ালিসা হিলি। ২ মাস আগে ভারতের মাটিতে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের। ভারতের বিরুদ্ধেই সেমিফাইনালে হারতে হয়েছিল। সেদিনই হতাশা ঝড়ে পড়েছিল অজি ক্যাপ্টেন অ্যালিসা হিলির গলায়। এবার সেই হরমনপ্রীতদের বিরুদ্ধে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন অ্য়ালিসা হিলি। আগামী মার্চে ভারতীয় মহিলা ক্রিকেট দল তিন ফর্ম্যাটের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাবে। সেখানে টি-টোয়েন্টি, ওয়ান ডে ও একটি মাত্র টেস্ট খেলার পরই ১৫ বছরের ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানাতে চলেছেন এই তারকা উইকেট কিপার ব্যাটার।

৩৫ বছরের তারকা উইকেট কিপার ব্যাটার এখনও পর্যন্ত ক্রিকেটের তিন ফর্ম্য়াট মিলিয়ে মোট ৭ হাজার রান করেছেন। উইকেটের পেছনে শিকারের সংখ্যাটি ২৭৫। ২০১০ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয়েছিল হিলির। মোট আটবার বিশ্বকাপ জিতেছেন। ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটো ওয়ান ডে বিশ্বকাপ রয়েছে হিলির ঝুলিতে। ২০২৩ সালে মেগ ল্যানিংয়ের সরে যাওয়ার পরই হিলিকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করা হয়েছিল। 

২০২২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে করেছিলেন ১৭০। যা মহিলা ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড এখনও পর্যন্ত। ২০১৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ১৪৮ নট আউট করেছিলেন। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে পুরুষ ও মহিলা দুটো বিভাগ মিলিয়ে উইকেটের পেছনে সর্বোচ্চ ১২৬ শিকারের মালকিন হিলি।

নিজের অবসর প্রসঙ্গে সোশ্য়াল মিডিয়ায় বিবৃতি দিয়ে হিলি জানিয়েছেন, 'কিছুটা মিশ্র অনুভূতি নিয়েই জানাচ্ছি যে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজ়টাই অস্ট্রেলিয়ার জার্সিতে আমার শেষ সিরিজ় হতে চলেছে। দেশের হয়ে খেলতে এখনও ভালোবাসি। তবে এতদিন যে প্রতিযোগিতামূলক মনোভাব ছিল, সেটা ফিকে হয়ে এসেছে। এটাই সঠিক সময় সরে দাঁড়ানোর'

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। যা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ শুরু হবে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে, যা চলবে আগামী ১ মার্চ পর্যন্ত। একমাত্র টেস্ট ম্য়াচটি হবে পারথে মার্চের ৬ থেকে ৯ পর্যন্ত। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aussie Women's Cricket Team (@auswomencricket)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget