এক্সপ্লোর

T20 World Cup 2026: বিশ্বকাপ শেষের ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই কী কারণে অর্শদীপকে কড়া শাস্তি দিল আইসিসি?

Arshdeep Singh: ভারতীয় তারকা ক্রিকেটারের ম্যাচ থেকে প্রাপ্ত ১৫ শতাংশ বেতন কেটে নিল আইসিসি।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অর্শদীপকে শাস্তি আইসিসির, বেতন কাটা ১৫ শতাংশ
  • নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময় ড্যারেল মিচেলকে আঘাত
  • অনিচ্ছাকৃত হওয়ায় মিচেলের কাছে চেয়ে নেন ক্ষমা
  • আইসিসির নিয়ম ভঙ্গের দায়ে এই কঠিন শাস্তি

দুবাই: মাত্র কয়েক ঘণ্টা আগেই ইতিহাস সৃষ্টি করে তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) ঘরে তুলেছে ভারতীয় দল। গোটা দেশ এখনও তার রেশ কাটিয়ে উঠতে পারেনি। তবে এর মধ্যেই কিন্তু শাস্তির মুখে পড়তে হল তারকা ভারতীয় ক্রিকেটার অর্শদীপ সিংহকে (Arshdeep Singh)। এমনকী অর্শদীপের বেতনও কাটা গিয়েছে।

কিন্তু ঠিক কী কারণে অর্শদীপকে এই কড়া শাস্তি দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি? ঘটনাটি ঘটে নিউজ়িল্যান্ডের ব্য়াটিং ইনিংসের ১১তম ওভারে। সেই সময় ক্রিজে ব্যাট করছিলেন ড্যারেল মিচেল। বোলার অর্শদীপ। অর্শদীপের হাতে ছিল বল। তিনি তা ব্যাট করা মিচেলের দিকে ছুড়ে মারেন। ঘটনায় স্বভাবতই বিরক্ত ও ক্ষুব্ধ হন কিউয়ি তারকা। অর্শদীপের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়ান তিনি।

তবে আম্পায়ারদের তৎপরতায় ঘটনা বেশিদূরে এগোয়নি। আম্পায়াররা দ্রুতই পরিস্থিতি সামাল দেন। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন। পরে অবশ্য খানিকটা সময় পরে মিচেল এবং অর্শদীপ হাত মিলিয়ে বিবাদ মিটিয়ে নেন। এমনকী ম্য়াচ শেষেও অর্শদীপকে এই ঘটনার জন্য মিচেলের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। এই বিষয়ে অর্শদীপ ম্যাচের পরেই জানিয়েছিলেন, ‘আমি মিচেলকে সরি বলতে গিয়েছিলাম। আমার থ্রোটায় একটু বেশিই রিভার্স স্যুইং হয় এবং তা গিয়ে মিচেলের গায়ে আঘাত করে। তাই আমি ওকে জানাতে গিয়েছিলাম যে ইচ্ছাকৃত ওকে মারিনি আমি।’

তবে ক্ষমা চাইলেও কিন্তু শাস্তি এড়ানো গেল না। আইসিসির নিয়মবিধির লেভেল ১ লঙ্ঘন করার জন্য অর্শদীপের শাস্তি হল। এই ঘটনার কারণেই শাস্তিস্বরূপ ভারতীয় তারকা ফাস্ট বোলারের ম্যাচ থেকে প্রাপ্ত ১৫ শতাংশ  বেতনও কাটা গেল।

অবশ্য ম্যাচ ফি কাটা গেলও বিশ্বজয়ের জন্য কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বিরাট অঙ্কের আর্থিক পুরস্কার পাচ্ছেন অর্শদীপ সিংহরা। রাজকীয় জয়ের পর ভারতীয় ক্রিকেট দলের জন্য বড়সড় পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বজয়ী ভারতীয় দলকে ১৩১ কোটি টাকার নগদ আর্থিক পুরস্কার দেওয়া হবে। বিসিসিআই এক বিবৃতিতে দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের এই ঐতিহাসিক সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও তাঁদের ধারাবাহিক সাফল্য কামনা করেছে বোর্ড।     

২০২৪ সালে রোহিত শর্মারা বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বিসিসিআই ১২৫ কোটি টাকা রেকর্ড পুরস্কার ঘোষণা করেছিল। এবার নিজেদের রেকর্ডই ভেঙে দিল বোর্ড। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget