এক্সপ্লোর

Asia Cup 2023: এশিয়া কাপে থেকে নাম প্রত্যাহার করবে পাকিস্তান ক্রিকেট দল?

Asia Cup: 'হাইব্রিড মডেল'-এ এশিয়া কাপে খেলতে রাজি নয়, ভারতীয় ক্রিকেট বোর্ড।

নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজন ঘিরে ডামাডোল চলছেই। সাম্প্রতিক সময়ে এশিয়া কাপ আয়োজন ঘিরে একাধিক পরামর্শ, জল্পনা, রিপোর্ট সামনে এলেও না টুর্নামেন্টের দিনক্ষণ নির্ধারিত হয়েছে, না টুর্নামেন্টের আয়োজক দেশ নির্ধারিত হয়েছে। এ বছরের এশিয়া কাপ প্রাথমিকভাবে পাকিস্তানে আয়োজিত হওয়ার কথা থাকলেও, নিরাপত্তাজনিত কারণে ভারতীয় দলকে পড়শি দেশে খেলতে পাঠাতে আগ্রহী নয় বিসিসিআই। শোনা যাচ্ছিল 'হাইব্রিড মডেল'-এ আয়োজিত হতে পারে এই টুর্নামেন্ট।

তবে সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী পাকিস্তান (Pakistan Cricket Team) নাকি এশিয়া কাপে অংশগ্রহণ না ও করতে পারে। খবর অনুযায়ী পাকিস্তান বাদে এশিয়া ক্রিকেট কাউন্সির সদস্য বাকি সব দলই এশিয়া কাপ খেলতে আগ্রহী। তবে 'হাইব্রিড মডেল' ব্যতীত পাকিস্তান এশিয়া কাপ খেলতে পাকিস্তান আগ্রহী নয়। এই মডেল অনুযায়ী ভারতীয় দল পাকিস্তানে টুর্নামেন্টের কোনও ম্যাচ খেলবে না, বরং তাঁদের ম্যাচ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহির মতো নিরপেক্ষ কোনও দেশের মাঠে। তবে ভারতীয় বোর্ড অত্যাধিক গরমে মরুদেশে ম্যাচ খেলতে আগ্রহী নয়। বরং, আরেক রিপোর্টে দাবি করা হয়েছে বিসিসিআই সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধান জয় শাহ ইতিমধ্যেই বাকি দলের বোর্ডগুলিকে শ্রীলঙ্কায় এশিয়া কাপের ম্যাচ খেলার জন্য রাজি করাতে সক্ষম হয়েছেন।

শোনা যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আসন্ন বৈঠকে পাকিস্তান বোর্ডকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে যে তাঁরা বাদে সকল বোর্ডই শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে রাজি। এর ফলে পাকিস্তানকে হয় এই সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া বিকল্প বলতে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো। মনে করা হচ্ছে টুর্নামেন্ট থেকে পাক বোর্ড নাম প্রত্যাখ্যান করে নিতে পারে। সেক্ষেত্রে তাঁদের আসন্ন বিশ্বকাপে ভারতে খেলতে আসা নিয়েও প্রবল জল্পনা তৈরি হবে। সম্প্রতি পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে আলাপ আলোচনা করতেই আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও সিইও জিওফ অ্যালেডাইস লাহোরে হাজির হয়েছিলেন। আজ পিসিবির তরফে এক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে। সেই বিজ্ঞপ্তিতেই এই বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে এবং কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই বিষয়ে সবিস্তারে জানা যেতে পারে। মোটের ওপর এশিয়া কাপ নিয়ে যে জট সহজেই কাটছে না, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget