এক্সপ্লোর

Asia Cup 2025: এক মাস পর মাঠে নেমেই কুলদীপদের অনবদ্য পারফরম্যান্স, কোন পরিকল্পনায় এল সাফল্য? জানালেন মর্কেল

IND vs UAE: ভারতীয় দল ৯৩ বল ও নয় উইকেট হাতে রেখে সংযুক্ত আরব আমিরশাহিকে দুরমুশ করে নিজেদের এশিয়া কাপ অভিযান শুরু করেছে।

দুবাই: খাতায়-কলমে দুই দলের মধ্যে বিস্তর পার্থক্য ছিল। মাঠেও সেটা স্পষ্ট হয়ে গেল। সংযুক্ত আরব আমিরশাহিকে কার্যত গুঁড়িয়ে দিয়ে এশিয়া কাপের (Asia Cup 2025) অভিযান শুরু করল ভারতীয় দল। ৯৩ বল বাকি থাকতে নয় উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)।

ইংল্যান্ড সফর শেষ হওয়ার মাসখানেকের বেশি সময় পরে মাঠে নেমেই এশিয়া কাপে দুরন্ত পারফরম্যান্স। টিম ইন্ডিয়ার পারফরম্যান্স স্বাভাবিকভাবেই দলে সাপোর্ট স্টাফরা উচ্ছ্বসিত। ম্যাচের পর বিসিসিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে মর্নি মর্কেলকে (Morne Morkel) বলতে শোনা গেল তিনি দলের প্রস্তুতিটা যেন ভালভাবে হয়, তা নিশ্চিত করতে চেয়েছিলেন। ভারতের বোলিং কোচ বলেন, 'আজকে বোলাররা দারুণভাবে শুরুটা করল। আমরা তো হালে তেমন সাদা বলের ক্রিকেট খেলেনি। তাই আমার মতে নিজেদের প্রস্তুতির সময় আমরা খুব ফোকাস ছিলাম। সেই প্রস্তুতিটা আমরা খুব ভালভাবে সেরেছি।'

টিম ইন্ডিয়ার দাপুটে জয়ের ভিতটা দুরন্ত বোলিংয়ের উপরেই গড়ে ওঠে। বল হাতে একদিকে যেমন কুলদীপ নিজের ভেল্কিতে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেন, তেমনই শিবম দুবের নিয়ন্ত্রিত বোলিংও আমিরশাহিকে বিপাকে ফেলে। দুইজনে সম্মিলিতভাবে ২৫ বল করে ১১ রানের বিনিময়ে সাত উইকেট নেন। শিবম নেন তিনটি উইকেট, কুলদীপ চার আমিরশাহি ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠান।

মর্কেল আরও জানান তিনি দলের বোলারদের সর্বপ্রথম নিজেদের ছন্দ খুঁজে পেয়ে তারপর সর্বস্বটা উজাড় কর দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। 'ম্যাচ শুরর ঠিক আগে আমরা আলোচনা করছিলাম সর্বপ্রথম আমাদের ছন্দ পেতে হবে। উদ্যম, ভাল মানসিকতার সঙ্গে আমাদের বল হাতে মাঠে নামা উচিত। আমার মনে হয় এই বিষয়টা আমরা একেবারে ঠিকঠাকভাবে করেছি।' বলেন তিনি।

 

এবার ভারতের পরবর্তী লক্ষ্য পাকিস্তান। আমিরশাহি ম্যাচ শেষেই কিন্তু পাক দলকে কার্যত হুঁশিয়ারিই দিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। খেলার শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এসে সূর্যকুমার বলছেন, 'আমরা সবাই পাকিস্তানের বিরুদ্ধে ১৪ সেপ্টেম্বরের ম্য়াচের জন্য অপেক্ষা করছি। দলের প্রত্যেকে ভাল একটা ম্যাচ খেলতে চায়। সেই ম্য়াচে নিজেদের সেরাটা দিতে চায়। প্রত্যেক ম্য়াচেই জয় ছিনিয়ে নেওয়া আমাদের একমাত্র লক্ষ্য এখন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget