এক্সপ্লোর

IND vs PAK: ভারত বনাম পাকিস্তান ম্যাচে করমর্দন-বিতর্কে চারিদিকে জোর চর্চা, অবশেষে মুখ খুলল বিসিসিআই

Asia Cup 2025: পিসিবি প্রধান মহসিন নখবির নেতৃত্বধীন এশিয়ান ক্রিকেট কাউন্সিল নাকি এই বিষয়ে ভারতীয় দলকে শাস্তি দিতেও উদ্যত হয়েছে।

নয়াদিল্লি: এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ গত রবিবারই শেষ হয়ে গিয়েছে। তবে সেই ম্যাচ নিয়ে চর্চা থামছেই না। ম্যাচে কার্যত একপেশেভাবে টিম ইন্ডিয়া জয় পেলেও, যত কাণ্ড ম্যাচের আগের ও পরের ঘটনা নিয়ে। না টসে, না ম্যাচের পরে প্রতিপক্ষের কারুর সঙ্গেই ভারতীয় দলের কোনও সদস্যই করমর্দন করেননি। এই নিয়েই যত বিতর্ক।

এই ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্ষুব্ধ। তাঁরা আইসিসিকে ম্য়াচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিও লিখেছে। যদি সেই আবেদন খারিজ হয়েছে বলেই খবর। তবে পিসিবি প্রধান মহসিন নখবির নেতৃত্বধীন এশিয়ান ক্রিকেট কাউন্সিল নাকি এই বিষয়ে ভারতীয় দলকে শাস্তি দিতেও উদ্যত হয়েছে। এবার চরম বির্তকের মাঝে অবশেষে ভারতীয় বোর্ডের তরফে প্রতিক্রিয়া মিলল।   

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এক বিসিসিআই আধিকারিক বলেন, 'নিয়মটা ঠিক করে পড়লে কিন্তু দেখা যাবে এই করমর্দনের বিষয় কোথাও কিছু লেখা নেই। এটা ওই সৌজন্যটুকুই যা রীতিতে পরিণত হয়েছে, কিন্তু এর কোনও নিয়ম নেই। গোটা বিশ্বজড়ে সকলে এটাই মেনে চলে। যেখানে কোনও নিয়মই নেই, সেখানে ভারতীয় ক্রিকেট দলের প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানোটা বাধ্যতামূলক নয়, বিশেষত যেখানে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে একটা বিবাদ রয়েছে।'

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে অভিযোগ ছিল মাঠে দু'দেশের দ্বন্দ্বে উস্কানি দিয়েছেন পাইক্রফ্ট। সেই মর্মেই ম্যাচ রেফারির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ এনেই পাক বোর্ডের তরফে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে চিঠি লেখা হয়েছিল। তবে পড়শি দেশের বোর্ডের সেই দাবি খারিজ করা হয়েছে বলেই খবর। পাকিস্তানের তরফে পাইক্রফ্টের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি দেওয়া হয়েছিল বলেও শোনা যায়। পাকিস্তানের বিরুদ্ধেই সিদ্ধান্ত গিয়েছে। এবার কি তাহলে তাঁরা কালকের ম্যাচ খেলবে না? উঠছে প্রশ্ন।

ভারতীয় দল নিজেদের প্রথম দুই ম্যাচে ওমান এবং পাকিস্তানকে দূরমুশ করে জয় পেয়েছে। এই দুই জয়ের ফলে ভারতীয় দলই বর্তমানে গ্রুপ 'এ'-র শীর্ষে রয়েছে। ওমানের বিরুদ্ধে আমিরশাহি জয় পাওয়ার পর এটা নিশ্চিত যে এই গ্রুপে সর্বাধিক দুই দলই চার পয়েন্ট অর্জন করতে পারবে। তাই ভারতীয় দল প্রথম হোক বা দ্বিতীয় স্থানে হোক, শেষ চারে যাবেই। আপাতত পাকিস্তানই এই গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। কিন্তু আমিরশাহির জয়ে পাকিস্তানের চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান কালকের ম্যাচ বয়কট করলে আমিরশাহিকে দুই পয়েন্ট দেওয়া হবে এবং ম্যাচের বিজেতা হিসাবে ঘোষণা করা হবে। সেক্ষেত্রে মহম্মদ ওয়াসিমের নেতৃত্বাধীন দলই পরের রাউন্ডে পৌঁছে যাবে। তবে প্রাথমিকভাবে ম্যাচ বয়কটের ডাক দিলেও তাঁরা মতবদল করেছে বলেই খবর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget