এক্সপ্লোর

Asia Cup 2025: থেমেও থামছে না করমর্দন-বিতর্ক, রেফারি পাইক্রফ্টকে 'ভারতের ফিক্সার' বলে দাবি করলেন রামিজ রাজা

Andy Pycroft: করমর্দন কাণ্ডে ভারতীয় দল তথা ম্যাচ রেফারি পাইক্রফ্টের বিরুদ্ধে ওয়াঘার ওপার থেকে ক্ষোভ প্রকাশের ধারা অব্যাহত। অবশ্য পিসিবির চিঠি সত্ত্বেও তাঁকে আইসিসির তরফে কোনও শাস্তি দেওয়া হয়নি।

নয়াদিল্লি: চরম বিতর্কের মাঝে গত রবিবার, ১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) গ্রুপ পর্বের ম্যাচ আয়োজিত হয়েছিল। এশিয়া কাপের (Asia Cup 2025) এই ম্যাচে ভারত পাকিস্তানকে দুরমুশ করলেও, ম্যাচ শেষে সলমন আলি আগাদের সঙ্গে সূর্যকুমার যাদবরা করমর্দন না করায় ফের একবার বিতর্ক শুরু হয়। সেই ম্য়াচের রেফারির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে আইসিসিকে নালিশ জানায় পাকিস্তান। ম্য়াচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের (Andy Pycroft) বিরুদ্ধে আইসিসি কোনও ব্যবস্থাই নেয়নি। পাকিস্তান বনাম আমিরশাহি ম্য়াচেও তাঁকে ম্য়াচ রেফারির দায়িত্ব দেওয়া হয়। তবে বিতর্ক যেন কিছুতেই থামছে না।

এই করমর্দন কাণ্ডে ভারতীয় দল তথা ম্যাচ রেফারি পাইক্রফ্টের বিরুদ্ধে ওয়াঘার ওপার থেকে ক্ষোভ প্রকাশের ধারা অব্যাহত। এবার প্রাক্তন পাকিস্তান বোর্ড চেয়ারম্যান রামিজ রাজা (Ramiz Raja) অ্যান্ডি পাইক্রফ্টের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন। রাজা পাইক্রফ্টকে 'ভারতের ফিক্সার' বলে দাবি করেন। তাঁকে বলতে শোনা যায়, 'ম্যাচ শেষে যেটা বলা হয়েছে (অধিনায়ক সূর্যকুমার ভারতীয় সেনাবাহিনীকে জয় উৎসর্গ করেন), সেটা নিয়ে আমার সবথেকে বেশি সমস্যা। ওটাই গুরুত্বপূর্ণ বিষয়। যদি ক্ষমা চেয়ে নেওয়া হয়, তাহলে তো ভালই। ক্রিকেট মাঠ যদি রাজনীতির ময়দানে পরিণত হয়, তাহলে লাভের লাভ কিছুই হয় না। আশা করছি আমাদের দল আরও ভাল পারফর্ম করবে। '

তিনি যোগ করেন, 'আমি এটা বরাবরই লক্ষ্য করেছি যে অ্যান্ডি পাইক্রফ্ট কিন্তু ভারতের খুবই প্রিয়। ভারতীয় দলের হয়ে ও একজন ফিক্সার বলে আমার মনে হয়। ভারতের ৯০টা ম্যাচে ও দায়িত্ব সামলেছে। এটা হতাশাজনক, জঘন্য এবং একপাক্ষিক, এমনটা হওয়া একেবারেই উচিত নয়। এটা তো নিরপেক্ষ ময়দান। তবে দিনের শেষে সুবুদ্ধির উদয় হোক, এটাই চাই।'

রামিজ রাজা এবং আরেক প্রাক্তন পিসিবি প্রধান নজম শেঠিকে বুধবার এই বিষয়ে আলোচনার জন্য পাক বোর্ডের বর্তমান প্রধান মহসিন নখবি বোর্ডের প্রধান কার্যালয়ে ডেকে পাঠিয়েছিলেন বলে খবর। এই বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে এবং কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা জানা যায়নি। তবে এই বৈঠকের পরেই টালবাহানা করেও পাকিস্তান শেষ পর্যন্ত ঘণ্টাখানেক দেরি করে আমিরশাহি ম্যাচে খেলতে নামে। সেই ম্যাচ জিতে তাঁরা এশিয়া কাপের 'সুপার ফোর'-এও নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। এই রবিবার ফের একবার ভারতের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে পাকিস্তান। উত্তপ্ত এই পরিস্থিতিতে ম্যাচের ফলাফল কী হয়, সেইদিকে সকলের নজর থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget