এক্সপ্লোর

IND vs PAK: "গড় নয়, ইম্প্যাক্টই টি টোয়েন্টি ফর্ম্যাটে বেশি দরকার", অফফর্মের সূর্যকুমারের পাশে দাঁড়ালেন অশ্বিন

Ashwin On Suryakumar: চলতি বছরে একেবারেই নিজের ফর্মে নেই সূর্য। চলতি এশিয়া কাপেও গ্রুপ পর্বের পাকিস্তান ম্যাচ ছাড়া সব ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ।

দুবাই: টি টোয়েন্টি ফর্ম্যাটে ভারতের অধিনায়ক তিনি। দেশের সেরা ব্যাটারও মানা হয় সূর্যকুমার যাদবকে। কিন্তু গত এক বছরে ছবিটা একটু হলেও পাল্টেছে। তার অন্যতম কারণ ডানহাতি ব্যাটারের ফর্ম। চলতি বছরে একেবারেই নিজের ফর্মে নেই সূর্য। চলতি এশিয়া কাপেও গ্রুপ পর্বের পাকিস্তান ম্যাচ ছাড়া সব ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ। তবে স্কাইয়ের ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তার কিছু নেই বলেই মনে করেন রবিচন্দ্রন অশ্বিন। 

পাঁচ ম্য়াচে এখনও পর্যন্ত এশিয়া কাপের মঞ্চে সূর্যকুমারের ঝুলিতে রয়েছে মাত্র ৭১ রান। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৪৭ রানের ইনিংসটি রয়েছে তার মধ্যে। এছাড়া বাকি চারটি ম্যাচে একেবারে ফ্লপ। নিজের ইউটিউব চ্যানেলে এশিয়া কাপ ফাইনালের আগে ভারতের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে অশ্বিন জানিয়েছেন, ''সবাই সূর্যকুমারের গড় নিয়ে কথা বলছে। অধিনায়ক হওয়ার পর ওর গড় নাকি নেমে গিয়েছে। কিন্তু আমি অন্য়ভাবে দেখব বিষয়টাকে। এখান থেকেই নতুন ধরণের ক্রিকেট দেখিয়েছে সূর্য। অধিনায়ক হিসেবে অনেক হাই রিস্কের ম্য়াচে সূর্য দারুণভাবে সামলে নিয়েছে। কখনও নিজের ফর্ম, নিজের রান নিয়ে ভাবেনি। দলের স্বার্থই ওর কাছে সবার আগে ছিল। রোহিতও ঠিক তেমনই ছিল। সূর্যও তেমনভাবেই খেলে। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে গড় নয়, কতটা প্রভাব ফেলছে আপনার ইনিংস, সেটাই বিবেচ্য। সেখানে সূর্য একশোয় একশো পাবে।''

অধিনায়ক হওয়ার পর থেকে সূর্যকুমার মোট ১৯ ইনিংসে ৩২৯ রান করেছেন। ১৯.৩৫ গড়ে ব্যাটিং করেছেন তিনি। ১৪৫ স্ট্রাইক রেট। মাত্র দুটো অর্ধশতরান এসেছে এরমধ্যে। ২০ রান বা তার বেশি মাত্র ৬ বার করতে পেরেছেন নেতৃত্বভার পাওয়ার পর থেকে। অশ্বিন বলছেন, ''সূর্যকুমারের স্ট্রাইক রেট যদি ১৭০ হয়, আর গড় যদি ২৫ হয়, আমি তাতেই খুশি। কিন্তু গড় ৪০ অথচ স্ট্রাইক রেট ভীষণ নীচের দিকে, এতে কোনও লাভ হয় না।''

২০২৫ সালে এখনও পর্যন্ত চলতি বছরে এখনও পর্যন্ত ১০ ইনিংস খেলে মাত্র ৯৯ রান করতে পেরেছেন। গড় ১৩-র কাছাকাছি। ১১০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সূর্য। গ্রুপ পর্বের পাকিস্তানের বিরুদ্ধে করা অপরাজিত ৪৭ই এই বছরে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান। উল্লেখ্য, গত বছর রোহিত শর্মার নেতৃত্বে টি-টােয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। এরপর রোহিত অবসর নিলে সূর্যকেই অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়।

সেরা শিরোনাম

IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
Duleep Trophy: কাল থেকে শুরু দলীপ ট্রফি, কোন ক্রিকেটারদের দিকে থাকবে নজর? টুর্নামেন্টের ফর্ম্যাট কী?
কাল থেকে শুরু দলীপ ট্রফি, কোন ক্রিকেটারদের দিকে থাকবে নজর? টুর্নামেন্টের ফর্ম্যাট কী?
Gambhir: 'আমি অন্যদের মতো নই, ভিউ কিংবা লাইক পাওয়া নয়, ট্রফি জেতাই লক্ষ্য,' সুর চড়িয়ে জানালেন গম্ভীর
'আমি অন্যদের মতো নই, ভিউ কিংবা লাইক পাওয়া নয়, ট্রফি জেতাই লক্ষ্য,' সুর চড়িয়ে জানালেন গম্ভীর

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget