এক্সপ্লোর

IND vs PAK: 'গোটা দেশই এর বিরুদ্ধে', এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ আয়োজনে ক্ষুব্ধ পহেলগাঁও আক্রমণে ছেলে হারানো বাবা

Pahalgam Terror Attack: সরকারের তরফে আগেই জানানো হয়েছে ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ় খেলবে না, তবে বিভিন্ন টুর্নামেন্টে ভারতীয় ক্রীড়াব্যক্তিত্বরা পাকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কানপুর: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে (Asia Cup 2025) ২২ গজের মহারণে নেমে পড়বে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। তবে অন্যবারের থেকে এবারে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগের পরিবেশটা খানিক ভিন্ন। কারণ পহেলগাঁও আক্রমণ (Pahalgam Terror Attack)। কাশ্মীরে এপ্রিল মাসে জঙ্গিহানার পর থেকে দুই পড়শি দেশের সম্পর্ক একেবারে তলানিতে। সব ধরনের আদানপ্রদান বন্ধ। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এবার এই ভারত-পাক ম্যাচ আয়োজনের বিরুদ্ধে সরব হলেন পহেলগাঁও আক্রমণে নিহতের বাবা।

২২ এপ্রিল পহেলগাঁওয়ে নিহত ২৬ জনের মধ্যে অন্যতম শুভম দিবেদী। শুভমের বাবা এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের এই ম্য়াচ আয়োজনের তীব্র বিরোধিতা করে কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন। তিনি ANI-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, '২২ এপ্রিল, ২০২৫-এ পাকিস্তান আমাদের দেশের নিরপরাধ ২৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে। সরকারে তরফে বলা হয়েছিল রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না এবং পাকিস্তানের সঙ্গে কোনওরকম সম্পর্ক রাখা হবে না। তারপরে যেদিন থেকে আমি (ভারত ও পাকিস্তানের ম্য়াচের কথা) জানতে পারি, তবে থেকেই শুধু আমি নই, গোটা দেশই এর বিরোধিতা করছে। সকলেই বলছে রাজনৈতিক হোক বা মাঠে ময়দানে, পাকিস্তানের সঙ্গে কোনওরকম সম্পর্ক রাখার প্রয়োজন নেই। আমি এর (ম্যাচের) তীব্র বিরোধিতা করছি এবং ব্যক্তিসাধারণের অনুভূতির কথা মাথায় রেখে সরকারের এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছি।'

 

তবে সরকারের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে ভারত ও পাকিস্তান কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ় খেলবে না, তবে বিশ্ব দরবারে বিভিন্ন টুর্নামেন্টে ভারতীয় অ্যাথলিট ও ক্রীড়াব্যক্তিত্বরা পাকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর পরেও অবশ্য প্রতিবাদ, বিতর্ক থামছে। এমনকী হালে এই ম্যাচ আটকানোর জন্য সুপ্রিম কোর্টে আইনের চার ছাত্র একটি জনস্বার্থ মামলা দায়ের করার চেষ্টাও করেছিলেন। তবে সেই মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়নি।   

ম্যাচের আগে আর কয়েক ঘণ্টা বাকি। এমন পরিস্থিতিতে এই প্রবল প্রতিবাদ সত্ত্বেও রবিবার ভারত ও পাকিস্তানের ম্যাচ আয়োজিত হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। 

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget