এক্সপ্লোর

Asia Cup 2025: তাঁর অনুমতি ছাড়া এশিয়া কাপ ট্রফিতে হাতই দেওয়া যাবে না, কড়া বার্তা মহসিন নকভির

Asia Cup Trophy: আসলে পুরোটাই প্রতিশোধ স্পৃহা থেকেই এমনটা করছেন মহসিন নকভি। এশিয়া কাপ ফাইনালে আয়োজিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর।

লাহোর: এশিয়া কাপ জিতলেও হাতে ট্রফি পায়নি ভারতীয় ক্রিকেট দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল পাকিস্তানকে এশিয়া কাপের ফাইনালে হারিয়ে খেতাব ঘরে তুলেছিল। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান। তাই তাঁর হাত থেকে ট্রফি নিতে চাননি ভারতীয় ক্রিকেটাররা। অন্যদিকে নকভিও নিজেকে ছাড়া আর কোনও ব্যক্তির থেকে ভারতীয় দল ট্রফি নিক হাতে, এমনটা চাননি। শেষ পর্যন্ত ট্রফি নিয়ে বেশ কিছুক্ষণ মঞ্চে দাঁড়িয়ে থেকে সেই ট্রফি হাতেই মঞ্চ ছেড়েছিলেন নকভি। 

এবার এশিয়া কাপ ট্রফি নিয়ে কড়া বার্তা দিলেন মহসিন নকভি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জানিয়ে দিয়েছেন যে তাঁর অনুমতি ছাড়া আর কোনও ব্যক্তি ট্রফিতে হাত দিতে পারবেন না। পাক মন্ত্রীর ঘনিষ্ঠ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ''এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অফিসেই রয়েছে এই মুহূর্তে এশিয়া কাপ ট্রফিটি। যেদিন থেকে ট্রফিটি অফিসে এসেছে, সেদিন থেকে উনি জানিয়ে দিয়েছেন যে তাঁর পরামর্শ ও অনুমতি ছাড়া যেন কোনওভাবেই ট্রফিটিতে কেউ হাত না দেন।'' সেই ব্যক্তি আরও জানিয়েছেন, ''মহসিন নকভি জানিয়ে দিয়েছেন যে এই ট্রফিটি যদি বিসিসিআইয়ের কোনও ব্যক্তিকে বা ভারতীয় দলকে দিতে হয়, তবে তিনিই একমাত্র দেবেন।''

আসলে পুরোটাই প্রতিশোধ স্পৃহা থেকেই এমনটা করছেন মহসিন নকভি। এশিয়া কাপ ফাইনালে আয়োজিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর। সূত্রের খবর, এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে মহসিন নকভির এই লজ্জাজনক কাজের জন্য তাঁকে সোনার মেডেল দেওয়া হতে চলেছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর প্রতিবেদন অনুযায়ী, মহসিন নকভিকে শহিদ জুলফিকার আলি ভুট্টো এক্সেলেন্স গোল্ড মেডেল দেওয়া হবে। সিন্ধ এবং করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি নকভিকে এই অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা করেছেন। তাঁদের ধারণা, PCB চেয়ারপার্সন মহসিন নকভি ভারতকে এশিয়া কাপের ট্রফি না দিয়ে পাকিস্তানের সম্মান বাড়িয়েছেন রিপোর্টে এও জানানো হয়েছে যে, মহসিন নকভিকে এই মেডেল দেওয়ার জন্য করাচিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই প্রোগ্রামে বিলাওয়াল ভুট্টো জারদারিকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে।

উল্লেখ্য, এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালীন এমন খবর আসে যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে অন্য কোনও আধিকারিক ভারতকে ট্রফি দেবেন। কিন্তু মহসিন নকভি তাঁর জেদে অনড় ছিলেন এবং টিম ইন্ডিয়াকে এশিয়া কাপ জেতার পরেও ট্রফি দেওয়া হয়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget