এক্সপ্লোর

Asia Cup 2025: বুমরা ও হার্দিকই ম্য়াচ উইনার, ভারতের বিরুদ্ধে নামার আগে কী বলছেন আমিরশাহি ব্যাটার?

IND vs UAE: আমিশাহির ব্যাটার আলিশান শারাফু মনে করেন ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা জসপ্রীত বুমরা ও হার্দিক পাণ্ড্য যে কোনও সময়ে ম্য়াচের রং বদলে দিতে পারে। 

দুবাই: টুর্নামেন্টে ফেভারিট হিসেবেই এশিয়া কাপ অভিযান শুরু করতে চলেছে ভারত। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে আগামীকাল ১০ আগস্ট প্রথম ম্য়াচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। আমিশাহির ব্যাটার আলিশান শারাফু মনে করেন ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা জসপ্রীত বুমরা ও হার্দিক পাণ্ড্য যে কোনও সময়ে ম্য়াচের রং বদলে দিতে পারে। 

সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে আলিশান বলেন, ''আমার মনে হয় ভারতীয় দলের সব ক্রিকেটারই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাকে যদি স্পেশালি ২ জনের নাম নিতে বলা হয়, আমি বুমরা ও হার্দিকের কথাই বলব। ওঁরা নিজেদের দিনে সেরা পারফরম্য়ান্স করে থাকেন একই সঙ্গে ম্য়াচের রংও একাই বদলে দেওয়ার ক্ষমতা রাখেন তাঁরা। আমি উত্তেজিত হয়ে রয়েছি ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ারদের বিরুদ্ধে খেলার জন্য। আশা রাখি শক্তিশালী ভারতীয় দলকে আমরাও কিছু চ্য়ালেঞ্জের মুখে ফেলতে পারব।''

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামবে ভারত ও আমিরশাহি। সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিল আমিরশাহি ক্রিকেট দল। সব ম্য়াচে হারলেও অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে তাঁরা। আলিশান বলছেন, ''অবশ্যই ছেলেরা সবাই মাঠে নামার জন্য় মুখিয়ে রয়েছে। কিছুদিন আগেই আমরা ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান ও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম। বেশ কয়েকটি ম্যাচে টানটান হয়েছে। আমরা জয়ের খুব কাছেও পৌঁছে গিয়েছিলাম। নিজেদের দেশে আমরা ক্যাম্প করেছিলাম। আপাতত মাঠে নেমে ভাল পারফর্ম করাই আমাদের একমাত্র লক্ষ্য।''

আমিরশাহির তারকা ব্যাটার আরো বলছেন, ''ভারত নিঃসন্দেহে বিশ্বের অন্য়তম শক্তিশালী ক্রিকেট দল। আমরা ওঁদের বড় বড় নামগুলোর বিরুদ্ধে খেলব না। আমরা গোটা দলটার বিরুদ্ধে খেলতে নামছি। মেরিট অনুযায়ী খেলতে হবে আমাদের। বল প্রতি খেলার পরিস্থিতি বদলে যাবে। সেই বুঝে সিদ্ধান্ত নিতে হবে। নিজেদের শক্তির ওপরই আমরা ফোকাস রাখছি।''

সোমবার দুবাইয়ে ভারতীয় দলের প্র্যাক্টিসের ফাঁকে বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়ে দিলেন এবারের টুর্নামেন্টে কীভাবে প্রস্তুতি সারছে দল, তা নিয়ে। তিনি বলছেন, টি-২০ ফর্ম্যাটের এই এশিয়া কাপে অলরাউন্ডারদের দিকে বিশেষ নজর থাকবে ভারতীয় দলের।ভারতের প্র্যাক্টিসের ফাঁকে সাংবাদিকদের মর্কেল বলেছেন, 'এখানে ভীষণ গরম। তবে উপভোগ করছি সকলেই। আমাদের সাদা বলের দলটি দারুণ উত্তেজক। প্রস্তুতি দারুণ হয়েছে। এবার শেষ মহড়া সেরে নেওয়ার পালা। এই ছেলেরা ভারতীয় দলের জার্সি গায়ে চাপালেই দলের হয়ে নিজেদের সেরাটা দেওয়ার জন্য ঝাঁপাবে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget