এক্সপ্লোর

AUS vs SA 2nd Test: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে এক পা বাড়াল অস্ট্রেলিয়া

AUS vs SA: তিন ম্যাচের সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই প্রথম দুই টেস্ট জিতে সিরিজ নিজেদের নামে করল অস্ট্রেলিয়া।

মেলবোর্ন: এমনিই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) তালিকায় এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (AUS vs SA 2nd Test) মেলবোর্নে দ্বিতীয় টেস্ট ও সিরিজ জিতে ফাইনালের টিকিট পাকা করার দিকে আরও একধাপ এগোলেন প্যাট কামিন্সরা। ১৮২ রানে প্রোটিয়াদের দ্বিতীয় টেস্ট ম্যাচে হারাল অজিরা। টানা দুই টেস্ট ম্যাচ হারের ফলে দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর পথ কঠিন হল।

ব্যাটাররা ব্যর্থ 

১৫ রানে এক উইকেট থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। গোটা সিরিজেই দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেই ব্যর্থতা অব্যাহত রইল। নিরন্তর ব্যবধানে উইকেট হারিয়ে মাত্র ২০৪ রানেই প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে গেল। ন্যাথন লায়ন বল হাতে তিন উইকেট নেন, দুই উইকেট নেন স্কট বোল্যান্ড। তবে দ্বিতীয় ইনিংসে বল করা সকল অজি খেলোয়াড়রাই উইকেট পান। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও স্টিভ স্মিথ, সকলেই একটি করে উইকেট নেন। রান আউটে বাকি দুই উইকেট হারায় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার হয়ে তেম্বা বাভুমাই কার্যত একা লড়াই করেন। তিনি প্রোটিয়াদের হয়ে সর্বাধিক ৬৫ রান করেন।

 

ফাইনালে এক পা 

প্রোটিয়াদের বিরুদ্ধে এই দুই ম্যাচ জিতে অস্ট্রেলিয়া ১২ পয়েন্ট পেল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৪ ম্যাচে তাঁদের মোট সংগ্রহ ১৩২ পয়েন্ট, ৭৮.৫৭ শতাংশ ম্যাচ জিতেছে অজিরা। চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে অস্ট্রেলিয়া আরও পাঁচটি টেস্ট (একটি দক্ষিণ আফ্রিকা, চারটি ভারতের বিরুদ্ধে) ম্যাচ খেলবে। তারপরেই চ্যাম্পিয়নশিপের ফাইনালে অজিরা পৌঁছবেন কি না, তা পাকাপাকিভাবে নির্ধারিত হবে। প্রথম ইনিংসে ২০০ রানের দুর্দান্ত ইনিংসের জন্য নিজের শততম টেস্টে ম্যাচ সেরা হন ডেভিড ওয়ার্নার।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে ফেরার বিমানেই বিপত্তি, খোয়া গেল সিরাজের ব্যাগ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget