এক্সপ্লোর

AUS vs SA: শততম টেস্টে অনবদ্য দ্বিশতরান, সমালোচকদের যোগ্য জবাব দিলেন ওয়ার্নার

David Warner: মেলবোর্নের প্রচন্ড গরমে অবশ্য একাধিকবার ইনিংসে পেশির টান উপেক্ষা করে খেলা চালিয়ে গেলেও, দ্বিশতরানের পর মাঠ ছাড়তে বাধ্য হন ওয়ার্নার।

মেলবোর্ন: দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও যারা লড়াই করতে জানে, তাঁরাই সেরাদের তালিকায় নিজেদের নাম লেখায়। ডেভিড ওয়ার্নার (David Warner) কোনওদিনও মাঠ হোক বা মাঠের বাইরে, লড়াই থেকে পিছিয়ে আসেননি। মঙ্গলবার গোটা ক্রিকেটবিশ্ব আরও একবার ওয়ার্নারের লড়াকু মানসিকতার সাক্ষী থাকল। প্রচন্ড গরম, পেশির টান সব কিছুকে উপেক্ষা করে এক অবিস্মরণীয় দ্বিশতরানে সমালোচকদের যোগ্য জবাব দিলেন ওয়ার্নার।

যোগ্য জবাব

বিগত তিন বছরে টেস্ট ক্রিকেটে ওয়ার্নার একটিও শতরান হাঁকাতে পারেননি। তাঁর ফর্ম নিয়ে সমালোচনা চলছিলই। কিন্তু সমালোচকদের জবাব দিতে নিজের শততম টেস্ট ম্যাচকেই বেছে নিলেন ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার (Australia vs South Africa) কাগিসো রাবাডা, এনরিখ নোখিয়ার আগুনে গতি সামলে দুরন্ত দ্বিশতরানে তাঁর 'বন্ধু' জো রুটের পাশে এক অনবদ্য তালিকায় জায়গা করে নিলেন ওয়ার্নার। রুটের পর মাত্র দ্বিতীয় ব্যাটার হিসাবে নিজের শততম টেস্টে দ্বিশতরান হাঁকালেন ওয়ার্নার। পাশাপাশি অস্ট্রেলিয়াকে ম্যাচে চালকের আসনেও বসিয়ে দিলেন।

পেশির টান

ওয়ার্নার ব্যক্তিগত ৩২ রানে দ্বিতীয় দিনের শুরুটা করেছিলেন। শুরু থেকেই দুরন্ত ছন্দে দেখায় ওয়ার্নারকে। প্রোটিয়াদের একাধিক চার মেরে নিজের রানের গতি বাড়ান তিনি। ওয়ার্নারের সঙ্গে ভুল বোঝাবুঝির পর মার্নাস ল্যাবুশেন নিজের উইকেট হারালেও, অজি ওপেনার কিন্তু নিজের একাগ্রতা হারাননি। স্টিভ স্মিথকে সঙ্গে নিয়ে পার্টনারশিপে ২৩৯ রান যোগ করেন ওয়ার্নার। রাবাডের বিরুদ্ধে চার মেরে নিজের শতরান পূর্ণ করেন ওয়ার্নার। আর চার মেরেই তিনি দ্বিশতরানও পূর্ণ করেন। তবে দ্বিশতরানের পরেই তাঁর শরীর আর তাঁর সঙ্গ দেয়নি। প্রচন্ডে তাপে দীর্ঘক্ষণ ব্যাট করার ফলে পেশির টানে জর্জরিত হন ওয়ার্নার। শেষমেশ একাধিক অস্ট্রেলিয়ান সাপোর্ট স্টাফরা তাঁকে মাঠ থেকে সাজঘরে নিয়ে যান।

 

এটি ওয়ার্নারের কেরিয়ারের ২৫তম টেস্ট শতরান ছিল। বিশ্বক্রিকেটে মাত্র সাতজন ব্যাটারই ওয়ার্নারের থেকে অধিক টেস্ট শতরান করেছেন। প্রসঙ্গত, এই ইনিংসেই তিনি আট হাজার টেস্ট রানের গণ্ডি পার করে অস্ট্রেলিয়ার সপ্তম সর্বোচ্চ টেস্ট রানসংগ্রাহক হয়ে যান। ওয়ার্নার শতরান হাঁকালেও স্মিথকে ৮৫ রানেই সাজঘরে ফিরতে হয়। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর তিন উইকেটের বিনিময়ে ৩৮৬ রান। দক্ষিণ আফ্রিকার থেকে ১৯৭ রানে এগিয়ে অজিরা।

আরও পড়ুন: চোট সারিয়ে মাঠে ফেরার পথ চলা শুরু, অনুশীলনে নেমে পড়লেন রোহিত

সেরা শিরোনাম

ACC Men's U19 Asia Cup 2026: চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
চার, ছক্কার বন্যা, এশিয়া কাপে ঝড় তুলে বড় সেঞ্চুরি হাঁকালেন বীরেন্দ্র-পুত্র আর্যবীর সহবাগ
IND vs NZ: সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
সিরিজ় জয় সম্ভব হল না, হ্যামিলটনে বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
IND vs NZ Live: এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
এক বলও খেলা হল না, বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে
IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget