এক্সপ্লোর

Rohit Sharma Update: চোট সারিয়ে মাঠে ফেরার পথ চলা শুরু, অনুশীলনে নেমে পড়লেন রোহিত

Rohit Sharma: বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে স্লিপে ফিল্ডিং করার সময়ই আঙুলে চোট পান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

মুম্বই: বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে স্লিপে ফিল্ডিং করার সময়ই আঙুলে চোট পান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। উক্ত ওয়ান ডে ম্য়াচে কোনওরকমে ব্যাট করলেও, তারপরেই তাঁকে ভারতে ফিরিয়ে নিয়ে আসা হয়। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে এই চোটের কারণেই খেলতে পারেননি তিনি।তবে চোট সারিয়ে মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করে দিলেন রোহিত শর্মা।

ফিরলেন রোহিত

আজই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রোহিত দুইটি ছবি পোস্ট করেছেন যেখানে তাঁকে মাঠে ঘাম ঝড়াতে দেখা গিয়েছে। একটি ছবিতে রোহিতকে দৌড়তে দেখা যায় এবং অপরটিতে তিনি ক্যাচ ধরার অনুশীলন করছিলেন। পোস্টের ক্যাপশনে রোহিত লেখেন, 'গেটিং দেয়ার...' যার বাংলার অর্থ দাঁড়ায় ধীরে ধীরে লক্ষ্যে পোঁছনো। তবে অনুশীলনে ফিরলেও, রোহিতের আঙুলে এখনও ব্যান্ডেজ রয়েছে। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে (IND vs SL T20I) মাঠে নামতে পারবেন না বলেই জল্পনা শোনা যাচ্ছে। তাঁর সহ-অধিনায়ক কেএল রাহুলও সম্ভবত এই সিরিজে নেই। দুই তারকার অনুপস্থিতিতে হার্দিক পাণ্ড্য ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন বলে খবর।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rohit Sharma (@rohitsharma45)

রাহুল-আথিয়ার বিয়ে

সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন কেএল রাহুল (KL Rahul)। বাংলাদেশের পর আগামী বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। ৩ জানুয়ারি থেকে শুরু হবে সেই সিরিজ। তবে সম্ভবত এই দোটা সিরিজে রাহুল টিম ইন্ডিয়ার হয়ে খেলতে পারবেন না। 

বহুদিন ধরেই বলিউড তারকা আথিয়া শেট্টি (Athiya Shetty) ও কেএল রাহুলের বিয়ে নিয়ে জল্পনা কল্পনা শোনা যাচ্ছে। খবর অনুযায়ী, জানুয়ারির শুরুতেই সম্ভবত দুই তারকা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। রাহুল ও আথিয়ার বিয়ে শ্রীলঙ্কা সিরিজ চলাকালীনই হতে পারে। খবর অনুযায়ী, সেই কারণেই রাহুল বিসিসিআইয়ের কাছে শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামের আবেদন করতে পারেন। যদিও এই বিষয়ে এখনও পাকাপাকিভাবে কোনও তরফেই কিছু জানানো হয়নি। তবে যত দিন যাচ্ছে, ততই জল্পনাও বাড়ছে।

আরও পড়ুন: বারবার ব্রাত্য, স্য়ামসনের হয়ে ব্যাট ধরলেন প্রাক্তন ওপেনার

সেরা শিরোনাম

IND A vs SL A: চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের
চূড়ান্ত ব্যর্থ বোলিং লাইন আপ, রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিতে শ্রীলঙ্কা 'এ' বিরুদ্ধে হার তিলকদের
India vs New Zealand: সিরিজের শেষ টেস্ট শুক্রবার থেকে, কখন, কীভাবে দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?
সিরিজের শেষ টেস্ট শুক্রবার থেকে, কখন, কীভাবে দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?
Mohammed Shami: 'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির
'নিজের সফরের ওপর বিশ্বাস রাখো, সাফল্য আসতে সময় লাগে', তরুণদের বার্তা শামির
Rishabh Pant: ছদ্মনামে নিউজিল্য়ান্ডের রাস্তায় ক্রিকেট খেলছেন পন্থ, ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়
ছদ্মনামে নিউজিল্য়ান্ডের রাস্তায় ক্রিকেট খেলছেন পন্থ, ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget