এক্সপ্লোর

Pat Cummins: টেস্ট সিরিজে চূড়ান্ত ব্যর্থ দল, ভারত সফরের মাঝেই এবার দেশে ফিরলেন অজি অধিনায়ক কামিন্স

IND vs AUS: অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে প্রথমবার ভারত সফরে এসেছেন কামিন্স। কিন্তু টেস্ট সিরিজের প্রথম ২ ম্যাচেই দল চূড়়ান্ত ব্যর্থ হয়েছে।

সিডনি: প্রথম ২ টেস্টে হার। পরের ২ টেস্টে জিতলেও বর্ডার-গাওস্কর ট্রফি (Border Gavaskar Trophy) নিজেদের দখলে রাখতে পারবে না অস্ট্রেলিয়া শিবির। এই পরিস্থিতিতে এবার দেশে ফিরে গেলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সূত্রের খবর, ব্য়ক্তিগত কারণের জন্য দেশে ফিরলেন অজি অধিনায়ক। গতকাল টেস্টে হারের পর ব্য়াটারদের দুষেছিলেন অজি অধিনায়ক। তিনি বলেছিলেন, ''ভারতে রান করার উপায় খুঁজতে হবে। নিজেদের পারফরম্যান্স নিয়ে ভাবনা চিন্তা করার দরকার। ক্রস ব্যাটে শট খেলতে গিয়েই উইকেট খুঁইয়েছি আমরা। অন্য কোনও ভাবে রান তোলা উচিত ছিল।'' এবার আচমকাই দেশে ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি। সোমবার খুব ভোরেই নাকি অস্ট্রেলিয়ার উদ্দেশে পাড়ি দিয়েছেন কামিন্স। 

সূত্রের খবর, পরিবারের কোনও সদস্য আচমকা অসুস্থ হয়ে গিয়েছেন, তার জন্যই নাকি কামিন্স দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তৃতীয় টেস্টের আগে তিনি ফিরে আসবেন বলে জানা যাচ্ছে। যদি একান্তই তিনি না ফিরতে পারেন, তবে স্মিথ দলকে নেতৃত্ব দেবেন। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপটের সঙ্গে ছয় উইকেটে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে বর্ডার-গাওস্কর ট্রফি (Border Gavaskar Trophy) নিজেদেরই দখলে রাখতে সক্ষম হয়েছে ভারতীয় দল। চার ম্যাচের সিরিজে ভারতীয় দল (Team India)বর্তমানে ২-০ এগিয়ে রয়েছে। নিজের শততম টেস্টে ভারতের হয়ে উইনিং শটটি মারেন চেতেশ্বর পূজারাই (Chetesthwar Pujara)। খুব বড় রানের ইনিংস খেলত না পারলেও দ্বিতীয় ইনিংসে ৩১ রানে অপরাজিত ছিলেন পূজারা।

ম্যাচের বিবরণ

দিনের শুরুতেও কেউ ভাবেনি যে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই খেলার মোড় এতটা ঘুরে যাবে। বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল রোহিত শর্মার দল। একই সঙ্গে বর্ডার-গাওস্কর ট্রফিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল। টেস্টের ক্রমতালিকায়ও শীর্ষে উঠে এলে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি তিন ফর্ম্যাটেই ক্রমতালিকায় শীর্ষে পৌঁছে গেল রোহিতের ভারত। 

মাত্র ১১৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ফের কে এল রাহুলের উইকেট হারায় ভারত। খাতা খোলার আগেই ফিরে যান রাহুল। এরপর রোহিত শর্মা ও চেতেশ্বর পূজারা মিলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। রোহিত ভাল শুরু করেছিলেন। ২০ বলে ৩১ রান করে যখন ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন, সেই সময়ই  পূজারার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হয় হিটম্যানকে। বিরাট কোহলিও ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে পূজারা শেষ পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন। তিনি ৩১ রানে অপরাজিত থাকেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget