এক্সপ্লোর

Babar Azam: খারাপ ফর্মের জের? পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ বাবর, তালিকায় শাহিনও

ENG vs PAK: মুলতানে পাঁচশোর ওপর রান বোর্ডে তুলেও হারতে হয়েছিল পাকিস্তানকে। আর সেই ম্য়াচে পাকিস্তানের যাঁরা যাঁরা পারফর্ম করতে পারেননি, তাঁদের মধ্যে সবার ওপরের দিকে ছিল বাবরের নাম।

করাচি: ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্ট হারতে হয়েছে। এবার দ্বিতীয় টেস্টে দল থেকে বাদ পড়লেন পাকিস্তান ক্রিকেটের তারকা ক্রিকেটার বাবর আজম (Babar Azam)। মুলতান টেস্টে হারের পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাবরকে দ্বিতীয় টেস্টে একাদশের বাইরে রাখার। রবিবার, ১৩ অক্টোবর পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করা হয়েছে, সেখানে জায়গা পাননি বাবর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচক প্যানেলই এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। 

উল্লেখ্য, মুলতান টেস্টে পাঁচশোর ওপর রান বোর্ডে তুলেও হারতে হয়েছিল পাকিস্তানকে। আর সেই ম্য়াচে পাকিস্তানের যাঁরা যাঁরা পারফর্ম করতে পারেননি, তাঁদের মধ্যে সবার ওপরের দিকে ছিল বাবরের নাম। সূত্রের খবক, প্রাক্তন পাক অধিনায়ককে ফের ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দেওয়া হয়েছে। ২০১৯ সালে শেষবার ঘরোয়া ক্রিকেটে খেলেছিলেন বাবর। শুধু বাবরই নন। বাদ দেওয়া হয়েছে শাহিন শাহ আফ্রিদিকেও। 

আগামী মঙ্গলবার ১৫ অক্টোর থেকে শুরু হতে চলেছে পাকিস্তান বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে। সূত্রের খবর, কোচ গ্যারি কার্স্টেন ও অধিনায়ক শান মাসুদের উপস্থিতিতেই বাবরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম টেস্টের পর বাবরের খারাপ পারফরম্য়ান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। সেখানে প্রাক্তন পাক অধিনায়কের পাশে দাঁড়িয়েছিলেন শান মাসুদ। কিন্তু এটাও সত্যি যে ২০২২ সালের পর থেকে কোনও অর্ধশতরানও নেই বাবরের টেস্ট কেরিয়ারে। মুলতান টেস্টে মোট ৩৫ রান ছিল বাবরের সংগ্রহ। উল্লেখ্য, ভারতের মাটিতে হওয়া ওয়ান ডে বিশ্বকাপে ব্যর্থতার পরই বাবর নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। যদিও চলতি বছরে ৩১ মার্চ সীমিত ওভারের ক্রিকেটে ফের নেতৃত্ব ফিরে পেয়েছিলেন। কিন্তু গত ১ অক্টোবর ফের ওয়ান ডে ও টি-টোয়েন্টি থেকে নেতৃত্ব ছেড়ে দেন ডানহাতি পাক ব্যাটার। 

পাকিস্তান নির্বাচক মণ্ডলীর সদস্য আকিব জাভেদ জানিয়েছেন, ''পাকিস্তান ক্রিকেটের কথা চিন্তা করে আমরা বাবর, শাহিন, নাসিম ও সরফরাজকে বিশ্রাম দিয়েছি। আমরা নিশ্চিত এই বিশ্রাম এসব ক্রিকেটারদের ফিটনেস, ফর্ম খুঁজে পেতে সাহায্য করবে।''

দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), সউদ শাকিল, আমির জামাল, আবদুল্লাহ শফিক, হাসিবউল্লাহ (উইকেটকিপার), কামরান গুলাম, মেহরান মমতাজ, মির হামজা, মহম্মদ আলি, মহম্মদ হুরাইরা, মহম্মদ রিজওয়ান, নোমান আলি, সঈম আয়ুব, সাজিদ খান, সলমান আলি, জাহিদ মেহমুদ                  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget