এক্সপ্লোর

Babar Azam: গ্যালারি থেকে ভেসে এল 'জিমবাবর' ধ্বনি, সমর্থকদের কটাক্ষে মেজাজ হারালেন প্রাক্তন পাক অধিনায়ক

PSL 2024: পিএসএলে মুলতান সুলতানস বনাম পেশোয়ার জালমির ম্যাচে বাবরকে কটাক্ষের শিকার হতে হয়।

লাহোর: বর্তমান বিশ্বের সর্বসেরা ব্যাটারদের মধ্যে বাবর আজমের (Babar Azam) নাম অবধারিতভাবেই থাকবে। ধারাবাহিকভাবে তিনি তিন ফর্ম্যাটে বিশ্বের বিভিন্ন প্রান্তে রান করেছেন। তবে চলতি পাকিস্তান সুপার লিগে তাঁকেই কটাক্ষের শিকার হতে হল। গ্যালারি থেকে তাঁকে উদ্দেশ্য করে ভেসে এল কটাক্ষ। যা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া।

পাকিস্তানের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে PSL 2024) ছয় দল একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে। সেখানে পেশোয়ার জালমির হয়ে প্রতিনিধিত্ব করছেন বাবর আজম। দলের অধিনায়কও তিনি। সম্প্রতি বাবরের পেশোয়ার মুখোমুখি হয়েছিল মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন মুলতান সুলতানসের। সেই ম্যাচে ডাগ আউটে বসে থাকার সময়ই বাবরের উদ্দেশ্যে ভেসে আসে কটাক্ষ। গ্যালারি থেকে প্রাক্তন পাকিস্তান অধিনায়ককে 'জিমবাবর' বলে মুলতান সমর্থকরা কটাক্ষ করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে।

 

 

সাধারণত ঠান্ডা মাথার বাবর এই কটাক্ষ শুনে দৃশ্যতই ক্ষুব্ধ হন। তাঁকে সমর্থকদের উদ্দেশে ক্ষুব্ধ হয়ে কিছু বলতেও দেখা যায়। বাবর আজমের বিরুদ্ধে ছোট দলগুলির বিরুদ্ধে বড় বড় রানের ইনিংস খেলে নিজের পরিসংখ্যান ভাল করার অভিযোগ বহুবার উঠেছে। জিম্বাবোয়ের মতো তুলনামূলক দুর্বল দলগুলির বিরুদ্ধে রান করলেও, বড় মঞ্চে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে বাবরের ব্যর্থতা নিয়ে বারংবার সওয়াল করেছেন পাকিস্তান সমর্থকর। সেই বিষয় মনে করিয়ে দিয়েই বাবরের দিকে এই কটাক্ষ ভেসে আসে।

মুলতানের বিরুদ্ধে এই ম্যাচে বাবর আজম ৩১ রানের ইনিংস খেলেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচে পাঁচ রানে জয়ও পায় তাঁর দল। পোশেয়ারের ১৭৯ রানের জবাবে ১৭৪ রানেই শেষ হয়ে যায় মুলতানের ইনিংস। তবে এই ম্যাচ হারলেও বাকি তিন ম্যাচ জিতে লিগ তালিকায় আপাতত একেই রয়েছে মুলতান। অপরদিকে প্রথম জয়ের পর পাঁচে পেশোয়ার।

ম্যাচ সরার কারণ কী?

আইপিএলের (IPL 2024) প্রথম দুই সপ্তাহের সূচি ঘোষিত হয়েছে বৃহস্পতিবার। প্রথম দুই সপ্তাহে ২১টি ম্যাচ আয়োজিত হচ্ছে। যার মধ্যে দিল্লি ক্যাপিটালসের রয়েছে ৫টি ম্যাচ। তবে দিল্লির হোম ম্যাচ দেওয়া হয়েছে বিশাখাপত্তনমে। যা নিয়ে শুক্রবার থেকেই জলঘোলা শুরু হয়েছিল। প্রশ্ন উঠেছিল, কেন আচমকা ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম থেকে সরানো হল ঋষভ পন্থদের ম্যাচ?

এবার এ নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট সংস্থার এক কর্তা। নাম না করে তিনি বলেছেন, 'আমরা ডব্লিউপিএলের ১১টি ম্যাচ আয়োজন করছি। দাদাও (দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট) কয়েকদিন আগে মাঠ দেখে খুশি হয়েছিলেন। জানি না আচমকা কী এমন হল যে, ম্যাচ অন্যত্র দেওয়া হল।'

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: সৌরভও খুশি হয়েছিলেন, দিল্লি থেকে আইপিএলের ম্যাচ সরার নেপথ্যে কি অন্য কারণ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: মাত্র ৪ বলেই ভারতের শেষ উইকেটের পতন, শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে ফেরালেন সিরাজ, লাইভ আপডেট
মাত্র ৪ বলেই ভারতের শেষ উইকেটের পতন, শুরুতেই শ্রীলঙ্কার ওপেনারকে ফেরালেন সিরাজ, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget