এক্সপ্লোর

BCCI: ধারাবাহিক পারফরম্য়ান্সের পুরস্কার, বোর্ডের বার্ষিক চুক্তিতে প্রোমোশন হতে পারে কুলদীপ, অক্ষরের

BCCI Central Contract: তাঁরা গ্রেড এ-তে উঠে আসতে পারেন। এদিকে ২০২৪-২৫ মরশুমে চুক্তি থেকে ছাঁটাই হওয়ার পর এবার ফের একবার বোর্ডের বার্ষিক চুক্তির আওতায় ফিরতে চলেছেন শ্রেয়স আইয়ার।

মুম্বই: ২০২৫-২০২৬ মরশুমের জন্য বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির নতুন তালিকা প্রকাশ করতে পারে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। চলতি সপ্তাহের শেষের দিকেই এই তালিকা প্রকাশ করা হতে পারে। সূত্রের খবর, কুলদীপ যাদব ও অক্ষর পটেলের গ্রেডেশনে পদোন্নতি হতে পারে। এই মুহূর্তে গ্রেড বি-তে রয়েছেন এই দুই ক্রিকেটার। তাঁরা গ্রেড এ-তে উঠে আসতে পারেন। এদিকে ২০২৪-২৫ মরশুমে চুক্তি থেকে ছাঁটাই হওয়ার পর এবার ফের একবার বোর্ডের বার্ষিক চুক্তির আওতায় ফিরতে চলেছেন শ্রেয়স আইয়ার

এই মুহূর্তে বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজা তিনজনই বিসিসিআইয়ের A+ গ্রেড তালিকাভূক্ত। কিন্তু গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই এই ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছেন ২ সিনিয়র ক্রিকেটার। সেক্ষেত্রে কি এই তিনজন শুধু দুটো ফর্ম্য়াট খেলেন বলে তাঁদের গ্রেডেশন স্তর নামিয়ে আনা হবে? সূত্রের খবর, তেমনটা হচ্ছে না। 

স্পোর্টস তকের রিপোর্ট অনুযায়ী বিসিসিআই এই বিষয়ে কোনও বদল আপাতত আনতে চাইছে না। অর্থাৎ A+ গ্রেডে যাঁরা আছেন, অর্থাৎ বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরা কেউই তাঁদের গ্রেডেশন হারাচ্ছেন না। সূত্রের খবর, প্লেয়ারদের চুক্তির তালিকা নাকি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। আগামী এক-দুদিনের মধ্যেই জনসমক্ষে তা প্রকাশ করা হবে। আগামী ইংল্যান্ড সফরের পর থেকে নতুন চুক্তির মেয়াদ শুরু হবে। 

ভারতীয় ক্রিকেটে তিনজন ছাঁটাই

 কোচ গৌতম গম্ভীরের ডানা ছাঁটা হয়েছে। গম্ভীরের সহকারী কোচ অভিষেক নায়ারকে চুক্তি থেকে ছেঁটে ফেলা হয়েছে। জাতীয় দলে মাত্র ৮ মাস কাজ করার পরই বিদায়ঘণ্টা বেজে গেল অভিষেক নায়ারের। শোনা যাচ্ছে, সহকারী ব্যাটিং কোচ অভিষেক নায়ার ছাড়াও ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ এবং ট্রেনার সোহম দেসাইকেও ছেঁটে ফেলা হয়েছে। নায়ারের জায়গায় কাউকে নিয়োগ করা হবে না কারণ ব্যাটিং কোচ হিসেবে সীতাংশু কোটাক ইতিমধ্যেই দলের সঙ্গে যুক্ত হয়েছেন। অন্যদিকে, দিলীপের কাজ সহকারী কোচ রায়ান টেন দুশখাতে দেখবেন। জানা গিয়েছে, ট্রেনার সোহম দেসাইয়ের জায়গায় আদ্রিয়ান ল্য রু যোগ দেবেন ভারতীয় দলে। যিনি বর্তমানে আইপিএল-এ পঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত। তার আগে ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গেও ছিলেন। ভারতীয় দলেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে ল্য রু-র। সৌরভ গঙ্গোপাধ্যায় অধিনায়ক থাকাকালীন ২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি ভারতীয় দলের সঙ্গে কাজ করেছিলেন। জানা গিয়েছে, তাঁর সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের।

সেরা শিরোনাম

IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget