এক্সপ্লোর

IND vs PAK: কেন পাকিস্তান ম্যাচ বয়কট করা সম্ভব নয়? উত্তর দিলেন বিসিসিআই সচিব

Asia Cup 2025: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলতি এশিয়া কাপের সবচেয়ে হাইভোল্টেজ মহারণে ভারত-পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। শেষবার তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিল।

দুবাই: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্য়াচ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। কিন্তু এখনও সোশ্য়াল মিডিয়া থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই ম্য়াচে ভারতের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ট্রেন্ডিং হচ্ছে ভারত-পাক ম্য়াচ বয়কটের। পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে খেললে দেশের ভাবাবেগে আঘাত লাগতে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে এবার বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দিলেন কেন ভারতের সামনে এই ম্য়াচ বয়কট করার কোনও বিকল্প নেই। তাই ম্য়াচে খেলতেই হবে টিম ইন্ডিয়াকে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ''এশিয়া কাপে অংশগ্রহণের সিদ্ধান্ত আমরা নিয়েছি, কারণ এটি মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট। অলিম্পিক্স, ফিফার টুর্নামেন্ট, এএফসি টুর্নামেন্ট অথবা কোনও আন্তর্জাতিক অ্য়াথলেটিক্স ইভেন্টের মতই। তাই এই ধরণের টুর্নামেন্ট আমরা বয়কট করতে পারি না। এই ধরণের টুর্নামেন্ট বয়কট করলে তা ভবিষ্যতের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে দেশের ক্রীড়াক্ষেত্রে। আমাদের পক্ষে তাই এই টুর্নামেন্টকে উপেক্ষা করা সম্ভব হয়নি।''

এরপরই সাইকিয়ার সংযোজন, ''যদি এটি দ্বিপাক্ষিক সিরিজ হত, তাহলে আমরা আগেই পরিষ্কার বলে দিয়েছিলাম যে আমরা কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলব না পাকিস্তানের সঙ্গে। ২০১২-১৩ মরশুম থেকেই আমরা পাকিস্তানের বিরুদ্ধে কোনও সিরিজ খেলিনি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়েছিল। আগামী ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে ভারতের মাটিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিও রয়েছে। এই ধরণের আন্তর্জাতিক টুর্নামেন্টে সরাসরি কোনও সিদ্ধান্ত নেওয়া হয় না। তাই এই ধরণের টুর্নামেন্টে আমরা বয়কট করতে পারি না। এছাড়া প্লেয়ারদের কেরিয়ার নিয়েও আমরা রিস্ক নিতে পারি না। আর এই ধরণের টুর্নামেন্টে আমরা বয়কট করলে সব আন্তর্জাতিক ক্রীড়া সংগঠন ভারতীয় ক্রীড়া ফেডারেশনের বিরুদ্ধে পদক্ষেপ নিতেই পারে।''

এই বিষয়ে অন্য়ান্য খেলার উদাহরণ টেনে বিসিসিআই সচিব জানিয়েছেন, "যদি এএফসি ফুটবল টুর্নামেন্টে ভারত অংশ না নেয়। ফিফার যোগ্যতা অর্জনকারী ম্যাচে অংশ না নেয়। ডেভিস কাপে, থমাস কাপে যদি না খেলে। তাহলে পরবর্তীতে আমরা যখন অলিম্পিক্স বা কমনওয়েলথ গেমসে ২০৩০ সালে আয়োজন করতে চাই, তখন এই ইস্যুগুলো উঠে আসবে।''

উল্লেখ্য, আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলতি এশিয়া কাপের সবচেয়ে হাইভোল্টেজ মহারণে ভারত-পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই বছরই শেষবার এই দুটো দল আমনে সামনে হয়েছিল। সেবারও শেষ হাসি হেসেছিল ভারতই।

সেরা শিরোনাম

Bengal vs Delhi: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
Indian Cricket: নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
Ravindra Jadeja: আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
Ranji Trophy: শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget