এক্সপ্লোর

BCCI: টেস্টে চলতি বছরে ভারতের সেরা পারফর্মার পন্থ, বুমরা

BCCI Update: কাকতালীয় ভাবে এই মুহূর্তে ২ জনই চোটের জন্য মাঠের বাইরে। বুমরা কিছুটা সেরে উঠলেও পন্থ গতকালই মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন।

মুম্বই: দেখতে দেখতে আরও একটা বছর কেটে গেল। ভারতীয় ক্রিকেটের জন্য এই বছর ছিল সাফল্য-ব্যর্থতায় মোড়া। টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের মালিক হয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। বল হাতে সবেচেয়ে সফল যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কাকতালীয় ভাবে এই মুহূর্তে ২ জনই চোটের জন্য মাঠের বাইরে। বুমরা কিছুটা সেরে উঠলেও পন্থ গতকালই মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন।

টেস্ট ক্রিকেটে চলতি বছর ৭টি ম্যাচ খেলেছেন ঋষভ পন্থ। ৬৮০ রান করেছেন বাঁহাতি উইকেট কিপার ব্য়াটার। ৬১.৮১ গড়ে রান করেছেন পন্থ। ঝুলিতে রয়েছে ২টো শতরান। সর্বোচ্চ ১৪৬ রান করেছেন। অন্যদিকে যশপ্রীত বুমরা ৫ ম্যাচে মোট ২২টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ফিগার ২৪/৫। চলতি বছরে দুবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। 

দিল্লিতে আনা হবে পন্তকে?

গাড়ি দুর্ঘটনার পরে আপাতত দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ঋষভ পন্থ (Rishabh Pant)। গোটা ক্রিকেটবিশ্বই পন্থের দ্রুত আরোগ্য কামনা করছে। পন্থের শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন দিল্লি ক্রিকেট সংস্থাও (ডিডিসিএ)। পন্থের অবস্থা পর্যবেক্ষণের জন্য ডিডিসিএ-র (DDCA) একটি দল ম্যাক্স হাসাপাতালে যাচ্ছে বলেই জানান সংস্থার ডিরেক্টর শ্যাম শর্মা। তিনিই জানান প্রয়োজনে প্লাস্টিক সার্জারির জন্য পন্থকে নয়াদিল্লিতেও নিয়ে আসা হতে পারে। 

শ্যাম শর্মা বলেন, 'দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি দল দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে ওর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে যাচ্ছে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য আমরা ওকে নয়াদিল্লিতে নিয়ে যাব। প্লাস্টিক সার্জারির জন্য ওকে দিল্লি উড়িয়ে নিয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে।' প্রসঙ্গত, পন্থকে দেখতে হাসপাতালে দুই বলিউড তারকা অনিল কপূর ও অনুম খেরও পৌঁছন। 

দুই তারকাই ঋষভ পন্থের ভক্ত এবং একজন অনুরাগী হিসাবেই তাঁরা পন্থকে দেখে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে জানতে আগ্রহী ছিলেন বলে জানান। অনুপম খেররা জানান তাঁরা পন্থের সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে যথাসম্ভব হাসানোরই চেষ্টা করেছেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে অনুপম খের বলেন, 'আমরা একজন অনুরাগী হিসাবেই ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমরা হাসাপাতালের লবিতেই বসে ছিলাম। তখনই একজন ডাক্তার আমাদের দেখে চিনতে পারেন এবং পন্থের সঙ্গে আমাদের দেখা করার অনুমতিও দেন। আমরা মাস্ক পরে থাকায় প্রথমে আমাদের কেউই চিন্তে পারেননি। ওঁদের সঙ্গে দেখা করে আমরা ওঁদের যথাসম্ভব হাসানোর চেষ্টা করেছি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
IND vs ZIM: ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
ঈশান-তিলকের হাফসেঞ্চুরি, অভিষেকের ৩ উইকেট, বিরাট ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
IND vs ZIM Live: বিরাট ব্যবধানে জয়, শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে প্রথম সিরিজ় জয় ভারতের
বিরাট ব্যবধানে জয়, শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে প্রথম সিরিজ় জয় ভারতের
ZIM Vs IND: ঈশান, তিলকের অর্ধশতরান, ২০ ওভারে দুশোর গণ্ডি পেরিয়ে জিম্বাবোয়েকে বড় চ্যালেঞ্জ দিল ভারত
ঈশান, তিলকের অর্ধশতরান, ২০ ওভারে দুশোর গণ্ডি পেরিয়ে জিম্বাবোয়েকে বড় চ্যালেঞ্জ দিল ভারত

ভিডিও

NEET Exam: CJP-র সঙ্গে বৈঠকের ঠিক আগে পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের | CJP Protest
BJP News: 'কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময়ে পদক্ষেপ হবে', সেবাশ্রয় নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Dilip Ghosh: এই প্রধানের জন্য যারা বেশি কান্নাকাটি করছে তাদের বিশেষ ব্যাপার আছে: দিলীপ
NEET Protest: NEET প্রশ্নফাঁসকাণ্ডে কলকাতা মেডিক্যাল কলেজেও বিক্ষোভ | Kolkata Medical College
Mamata Banerjee: স্কুটি চড়ে লালবাজারের পথে মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget