এক্সপ্লোর

India vs England: সাধারণ মানের বোলিং, হতশ্রী ফিল্ডিংই কাল হল! ৫ উইকেটে প্রথম টেস্ট হারল ভারত

Ben Duckett: দ্বিতীয় ইনিংসে দুরন্ত ১৪৯ রানের ইনিংস খেলে দলকে ম্যাচ জেতালেন ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট।

লিডস: জয়ের জন্য শেষ দিন প্রয়োজন ছিল ৩৫০ রান, ইংল্যান্ডের হাতে ছিল ১০ উইকেট। এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পটভূমি তৈরি ছিল। ইতিহাসে মাত্র একবার ৩৫০-র অধিক রান ডিফেন্ড করতে নেমে পরাজিত হয়েছিল টিম ইন্ডিয়া, তবে তা ছিল ইংরেজদেরই বিপক্ষে। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আশা করছিলেন তিন বছর আগের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। তবে শেষমেশ তাই হল। হেডিংলেতে ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টে (India vs England) ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল।

বেন ডাকেটের (Ben Duckett) অনবদ্য ১৪৯ রানে ভর করে ভারতকে হারাল ইংল্যান্ড। সহজেই পাঁচ উইকেট হাতে রেখে ৩৭১ রান তাড়া করে ম্যাচ জিতে নিল ইংরেজরা। ঋষভ পন্থ, শুভমন গিলরা দুরন্ত ব্যাটিং করলেও, লোয়ার অর্ডারের ধস, সাধারণ বোলিং এবং হতশ্রী ফিল্ডিংই ভারতীয় দলের কাল হয়ে দাঁড়াল। হেডিংলেতে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ২০২২ সালে ভারতের বিরুদ্ধে ৩৭৮ রানে জয়ের পর এটা ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ও বটে।

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুভমন গিলের দল ৪৭১ রান করেছিল। গিল, যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্থ, তিন ভারতীয় তারকা শতরান করেন। একসময় সহজেই পাঁচশোর অধিক রানের দিক এগোচ্ছিল ভারত। তবে ৪১ রানের বিনিময়ে সাত উইকেট হারিয়ে ফেলে ভারত। জবাবে অলি পোপের ১০৬ রান ও হ্যারি ব্রুকের ৯৯ রানে ভর করে ইংল্যান্ড ৪৬৫ রান তোলে। মাত্র ছয় রানের লিড পায় টিম ইন্ডিয়া। ম্যাচের দ্বিতীয় ইনিংসেও দুই ভারতীয় শতরান হাঁকান। কেএল রাহুল ১৩৭ রান করেন। প্রথম ব্যাটার হিসাবে দুই ইনিংসে দুই শতরান হাঁকান ঋষভ পন্থ। তবে সেই লোয়ার অর্ডার ধস। দ্বিতীয় ইনিংসে ৩১ রানে ছয় উইকেট হারায় ভারত। ৩৬৪ রানে অল আউট হয়ে যায়।

ইংল্যান্ডের সামনে ছিল ৩৭১ রানের লক্ষ্য। চতুর্থ দিনের শেষ আধ ঘণ্টা কোনও উইকেট না হারিয়েই ২১ রান তোলেন ডাকেট ও ক্রলি। পঞ্চম দিনে পরিসংখ্যান দাঁড়ায় ৩৫০ রানের ১০ উইকেট। প্রথম সেশনে ভারতীয় দল কোনও উইকেট ফেলতে পারেনি। টিম ইন্ডিয়ার বোলারদের নিষ্প্রভই দেখায়। দ্বিতীয় সেশনে প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দুল ঠাকুর দুইটি করে উইকেট নিলেও বেন ডাকেটের অনবদ্য শতরানে জয়ের ভিত গড়ে ইংল্যান্ড। শেষমেশ জো রুটের অর্ধশতরান ও জেমি স্মিথের ৩৩ রানে ভর করে ইংল্যান্ড ম্যাচ জিতে নেয়।  

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget