এক্সপ্লোর

Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর

ODI World Cup 2027: ফের একবার ভুবিকে দলে ফেরানোর দাবি উঠেছে। বিশেষ করে বুমরা যেভাবে বারবার চোট আঘাতের মধ্য়ে পড়ছেন, তাতে ভুবির মত অভিজ্ঞ বোলারকে ফেরানোর আওয়াজ তুলেছেন অনেকেই।

মুম্বই: আগামী বছরের ওয়ান ডে বিশ্বকাপে(ODI World Cup 2027) আদৌ কি সুযোগ পাবেন ভুবনেশ্বর কুমার(Bhuvneshwar Kumar)? জাতীয় দলের গ্রহ থেকে দীর্ঘ কয়েক বছর ধরে অনেক দূরে তিনি। কিন্তু গত আইপিএলে যেভাবে পারফর্ম করেছেন, তাতে ফের একবার ভুবিকে দলে ফেরানোর দাবি উঠেছে। বিশেষ করে বুমরা যেভাবে বারবার চোট আঘাতের মধ্য়ে পড়ছেন, তাতে ভুবির মত অভিজ্ঞ বোলারকে ফেরানোর আওয়াজ তুলেছেন অনেকেই। নির্বাচকরা কি ভুবিকে জাতীয় দলে ফেরাতে আগ্রহী সত্যিই?

এবার নিজেই ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ খেলার সম্ভাবনা ও নিজের ইচ্ছে প্রসঙ্গে মুখ খুললেন ভুবনেশ্বর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ান ডে বিশ্বকাপে তিনি কি ভারতীয় দলের হয়ে মাঠে নামতে চান? জবাবে ভুবনেশ্বর স্পষ্ট জানান যে, দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ও বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা যে কোনও ক্রিকেটারের জন্যই বিরাট সম্মানের। ভুবি বলেন, 'আমার কাছে যদি একটা ফোন আসে, তাহলে সঙ্গে সঙ্গেই আমি প্রস্তুত থাকব। সত্যি বলতে আমি জানি না আদৌ আমি কতটা তৈরি দলে ফেরার জন্য। আমার পেশাই ক্রিকেট খেলা। তার জন্যই আমি ইউপি টি-টোয়েন্টি লিগে খেলতে এসেছি।'

আইপিএলে ও ঘরোয়া ক্রিকেট ফিরে নিজেকে প্রমাণ করাই মূল লক্ষ্য এখন ভুবনেশ্বরের, এমনটাই জানিয়েছেন তারকা ডানহাতি পেসার। নিজের ফিটনেস ধরে রাখতে চান ৩৬ বছরের তারকা পেসার। বয়স বাড়লেও এখনও যে ভুবির স্যুইৎ প্রতিপক্ষ ব্যাটারদের সমস্য়ার কারণ হয়, তার প্রমাণ মিলেছে গত আইপিএলেই। আবার ডেথ ওভারেও ভুবনেশ্বর নিয়ন্ত্রিত বোলিং করেন। উল্লেখ্য, ২০২২ সালে শেষবার ওয়ান ডে ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ভুবনেশ্বর।

ভুবির হয়ে গলা ফাটিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিনও। প্রাক্তন ভারতীয় স্পিনার বলেছিলেন, 'ভুবনেশ্বর কুমারকে অবশ্যই দলে রাখা উচিত। আমি তো ওকে বলব প্রথম শ্রেণির ক্রিকেট সহ সব ধরনের ম্যাচ খেলো, বিজয় হাজারে ট্রফিতেও খেলো। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের আগে যাতে ও সেরা ছন্দে থাকে। আমার মনে হয় বিশ্বকাপে ওকে দরকার হবে।' শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তিন বিশেষজ্ঞ স্পিনার খেলানোর দাবিও তুলেছেন অশ্বিন। অভিজ্ঞ রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদবের পাশাপাশি তিনি চান মানব সুতারকেও একাদশে সুযোগ করে দেওয়া হোক।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget