এক্সপ্লোর

IND vs AUS: তাসের ঘরের মত ভাঙন অজি শিবিরে, ইনিংস ও ১৩২ রানে নাগপুর টেস্টে জয় ভারতের

Border-Gavaskar 2023: বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্ট নাগপুরে আয়োজিত হয়েছিল। সেই ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া।

নাগপুর: বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। নাগপুর টেস্টে ইনিংস ও ১৩২ রানে জয় ছিনিয়ে নিল রোহিত (Rohit Sharma) বাহিনী। ২২৩ রানের লিড নিয়েছিল ভারত প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকে ব্য়াট করতে নেমে মাত্র ৯১ রানে অল আউট হয়ে যায় কামিন্স বাহিনী। ম্যাচের সেরা রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

প্রথম ইনিংসে ১৭৭ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ব্য়াট করতে নেমে ভারতের ইনিংস শেষ হয় ৪০০ রানে। ২২৩ রানে পিছিয়ে থেকে ব্য়াট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু অশ্বিন, জাডেজা, শামিদের বোলিং দাপটে মাত্র ৯১ রানে শেষ হয়ে যায় অজিদের ইনিংস। স্মিথ ২৫ রান করেন। তিনিই দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন। এছাড়া কেউই সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। অশ্বিনের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেননি অজি ব্য়াটাররা। একাই ৫ উইকেট তুলে নেন তামিল অফস্পিনার। ২টো করে উইকেট নেন শামি ও জাডেজা। লাবুশেন ১৭ রান করে প্য়াভিলিয়নে ফেরেন। 

অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৭৭ রানে অল আউট করে দেওয়ার পর ভারত প্রথম ইনিংসে ৪০০ রান বোর্ডে তুলে নিল। প্রথম ইনিংসে ২২৩ রানের লিড নিল রোহিত বাহিনী। রবীন্দ্র জাডেজার পর অর্ধশতরানের ইনিংস খেললেন অক্ষর পটেলও। ৮৪ রানের ইনিংস খেলেন তরুণ এই অলরাউন্ডার। লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মহম্মদ শামি। তিনি ৩৭ রানের ইনিংস খেলেন।

অস্বস্তির মেঘ কেটে গেল একটি পার্টনারশিপে। অবিচ্ছেদ্য অষ্টম উইকেটে ৮১ রান যোগ করলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও অক্ষর পটেল (Akshar Patel)। ১৭০ বলে ৬৬ রানে অপরাজিত রয়েছেন জাডেজা। অক্ষর ১০২ বলে ৫২ রান করে ক্রিজে। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৩২১/৭। অস্ট্রেলিয়ার চেয়ে ১৪৪ রানে এগিয়ে গিয়েছে ভারত। ম্যাচের রাশ আপাতত ভারতেরই দখলে।                                                  

ঝকঝকে হাফসেঞ্চুরি করার পর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে অক্ষর পটেল বলেছেন, 'গত এক বছর ধরেই ব্যাট হাতে ভাল পারফর্ম করছি। সেই আত্মবিশ্বাস কাজে লাগল। আমি বরাবরই জানতাম আমার টেকনিক ভাল। যখনই সুযোগ পাই, আমার টেকনিক নিয়ে পরিশ্রম করি। কোচিং স্টাফদের সঙ্গে সময় কাটাই। সকলেই আমাকে বলেন যে, আমার মধ্যে দক্ষতা রয়েছে। যে কারণে আমি অবদান রাখতে চেয়েছিলাম। এই পিচে ব্যাট করতে নামলে সমস্যা হতে পারে। কিন্তু ক্রিজে খানিকটা সময় কাটানোর পর পরিস্থিতি সহজ হয়ে যায়।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget