এক্সপ্লোর

IND vs AUS: দ্বিতীয় দিনের সকালেই জ্বলে উঠছেন বুমরা, সিরাজরা, লাঞ্চের আগেই অর্ধেক অজি শিবির প্যাভিলিয়নে

Border Gavaskar Trophy: সিডনিতেও বল হাতে শুরুতেই ধাক্কা দিয়েছিল গতকালের শেষ বলেই। খাওয়াজাকে ফিরিয়ে দিয়েছিলেন বুমরা। এদিন সকাল থেকেই অজি ব্যাটারদের প্যাভিলিয়নে আসা যাওয়ার পালা।

সিডনি: দ্বিতীয় দিনের শুরুতেই সিডনি টেস্ট জমিয়ে দিলেন ভারতীয় বোলাররা। প্রথমে ব্যাট করতে নেমে ১৮৫ রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মার পরিবর্তে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। সিডনিতেও বল হাতে শুরুতেই ধাক্কা দিয়েছিল গতকালের শেষ বলেই। খাওয়াজাকে ফিরিয়ে দিয়েছিলেন বুমরা। এদিন সকাল থেকেই অজি ব্যাটারদের প্যাভিলিয়নে আসা যাওয়ার পালা। লাঞ্চের আগেই ৪ উইকেট আরও খুইয়ে ফেলল অজি শিবির। ১০১ রান বোর্ডে তুলতেই ৫ উইকেট হারিয়েছে তারা। 

খাওয়াজা শুক্রবার শেষ বলে আউট হয়েছিলেন। এদিন লাবুশেনকে সঙ্গে নিয়ে ক্রিজে আসেন স্য়াম কনসটাস। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলছেন। এরমধ্যেই বিরাট, বুমরাদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন কনসটাস। শনিবার সকালেও অজি শিবিরে প্রথম আঘাত হানেন সেই বুমরাই। সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা লাবুশেনকে ফিরিয়ে দেন দ্রুত। ২ রান করে ফেরেন লাবুশেন। জয়সওয়ালের হাতে ক্যাচ তুলে ২৩ রান করে সিরাজের বলে ফিরে যান কনসটাস। একটি বাউন্ডারি হাঁকালেও ৪ রানেই শেষ হয়ে এই ইনিংসে ট্রাভিস হেডের পথ চলা। তাঁকেও ফেরান সিরাজ। এরপর নবাগত ওয়েবস্টারকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের হাল ধরেন গত দুটো টেস্টে টানা শতরান হাঁকানো স্টিভ স্মিথ। ক্রমেই নিজের টেস্ট কেরিয়ারে ১০ হাজার রানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু পাঁচ রান দূরেই থামকে হয় তাঁকেও। ৩৩ রানের মাথায় প্রসিদ্ধ কৃষ্ণর শিকার হয়ে প্যাভিলিয়ন ফেরেন প্রাক্তন অজি অধিনায়ক। লাঞ্চের বিরতিতে যাওয়ার সময় ভারত প্রথম ইনিংসে এখনও ৮৪ রানে এগিয়ে রয়েছে।

শুক্রবার মিনিট কয়েকের জন্য দিনের শেষবেলায় ব্য়াট করতে নামে অস্ট্রেলিয়া। এই সময়টা যে কোনও দলের জন্য বেশ কঠিন হয়। সকলেই চায় কোনওক্রমে যাতে উইকেট না পড়ে। তবে অজ়িরা তেমন করতে পারল না। মাত্র তিন ওভারের খেলাতেই আউট হলেন দুই রানে আউট হলেন উসমান খাওয়াজা। ইনিংসের প্রথম বলে যশপ্রীত বুমরার বলে চার মেরেই শুরুটা করেছিলেন স্যাম কনস্টাস। দিনের শেষ ওভারে বুমরা ফিল্ডিং সেট করতে ব্যাট-বলের লড়াই গড়ায় তর্কাতর্কিতে। দুইজনকেই একে অপরের দিকে তেড়ে যেতে দেখা যায়। ঠিক পরের বলেই খাওয়াজাকে আউট করে কনস্টাসের দিকে তাকিয়েই সেলিব্রেট করে আনন্দে ভাসেন বুমরা। এই ঘটনা যে খেলা আরও জমিয়ে দিল, তা কিন্তু বলাই বাহুল্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget