এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াই এগিয়ে ছিল, পরাজয় সত্ত্বেও দাবি গ্লেন ম্যাক্সওয়েলের

Glenn Maxwell: পা ভেঙে যাওয়ায় গ্লেন ম্যাক্সওয়েল বর্ডার-গাওস্কর ট্রফিতে খেলতে পারেননি, তবে অস্ট্রেলিয়ার ওয়ান ডে দলে সুযোগ পেয়েছেন তিনি।

মেলবোর্ন: বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম দুই ম্যাচের দু'টিতেই হেরেছে অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। দুই টেস্টের কোনোটিই তিনদিনও গড়ায়নি। তবে অস্ট্রেলিয়ার পারফরম্যান্সের স্বপক্ষে দাঁড়িয়ে গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) দাবি অজি দল দ্বিতীয় টেস্টের এক ঘণ্টা বাদে সিংহভাগ সময়টা ভালই খেলেছে। ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে জয় এমনই কষ্টসাধ্য, তার ওপর গুরুত্বপূর্ণ সময়ে ব্যর্থ হওয়ার ফলেই অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্ট হারতে হয়েছে মনে করছেন ম্যাক্সওয়েল।

অজিদের লড়াই

ম্যাক্সওয়েল বলেন, 'ওরা দারুণ লড়াই করেছে। ওই একটা সেশন বাদে অস্ট্রেলিয়া (দ্বিতীয় টেস্টে) দারুণ পারফর্ম করেছে। ওখানে (ভারতে) খেলাটা আমাদের জন্য ভীষণই কঠিন। আমার মনে হয় ছোটখাট কিছু মুহূর্ত ছাড়া আমরা ভারতের বিরুদ্ধে গোটা ম্যাচেই লড়াইয়ে ছিলাম। মনে হয় আরেকটু ধৈর্য্য ধরে খেলতে পারলেই আমরা সাফল্যও পাব।'

ম্যাক্সওয়েল মনে করছেন আসন্ন ম্যাচগুলিতে অস্ট্রেলিয়া কিন্তু ভারতীয় দলকে বেশ চাপে ফেলতে পারে এবং ভাল লড়াইও করবে। 'আমি নিশ্চিত যে ম্যানেজমেন্ট তরফে দলের খেলোয়াড়দের আরেকটু লড়াই করে গুরুত্বপূর্ণ সময়গুলিকে জিতে নেওয়ার পরামর্শই দেওয়া হবে। ভারতের বিরুদ্ধে ভারতের মাটিতে কোনও ম্যাচের কোনও মুহূর্তে এগিয়ে থাকাটাই বিরাট ব্যাপার এবং আমার মনে হয় তৃতীয় দিনে আমরাই ম্যাচে এগিয়ে ছিলাম। এটাই প্রমাণ করে যে আমরা সঠিক পথেই এগোচ্ছি। আমি নিশ্চিত দল পরের ম্যাচে দারুণ লড়াই করবে।' দাবি অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডারের।

প্রসঙ্গত, চোটের কারণে ম্যাক্সওয়েল বর্ডার-গাওস্কর ট্রফিতে অংশ নিতে পারেননি বটে। তবে টেস্ট সিরিজ শেষে আয়োজিত তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে অজি দলে ফিরতে চলেছেন ম্যাক্সওয়েল। সেই সিরিজের জন্য ইতিমধ্যেই দলও ঘোষণা করে দিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া, দুই দলই।

অস্ট্রেলিয়ার ওয়ান ডে দল

ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়া দলে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ। আগামী মাস থেকে শুরু ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। তার আগেই সাদা বলের ফর্ম্যাটে দেশের সেরা তিন ক্রিকেটারকে ফিরিয়ে আনল অজি শিবির। ১৬ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাতে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ ও জাই রিচার্ডসন। ম্যাক্সওয়েলের পা ভেঙে গিয়েছিল। এরপর শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলার সময় আঙুলেও চোট পান অজি অলরাউন্ডার। তবে তাঁকে ওয়ান ডে সিরিজে পাওয়ার বিষয়ে আশাবাদী অজি শিবির। 

মিচেল মার্শের গোড়ালিতে চোট ছিল ও রিচার্ডসনের হ্যামস্ট্রিংয়ের চোট ছিল। তবে ২ জনেই আপাতত সুস্থ। তাই তারাও দলের সঙ্গে যোগ দিচ্ছেন। প্যাট কামিন্সের নেতৃত্বেই ওয়ান ডে সিরিজে খেলতে নামবে অস্ট্রেলিয়া। তারকা ব্য়াটারদের মধ্যে স্টিভ স্মিথ, ওয়ার্নার ও লাবুশেনকেও দেখা যাবে সিরিজ। 

আরও পড়়ুন: রান না পেয়ে প্রবল সমালোচনার মুখে রাহুল, পাশে দাঁড়ালেন গৌতম গম্ভীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget