এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: অবসর ভেঙে বর্ডার-গাওস্কর ট্রফিতে প্রত্যাবর্তন ঘটাবেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার

David Warner: এ বছরের জানুয়ারি মাসেই পাকিস্তানের বিরুদ্ধে সিডনিতে টেস্ট ম্যাচ খেলে অবসর ঘোষণা করেছিলেন ডেভিড ওয়ার্নার।

নয়াদিল্লি: এই বছরের শুরুতেই পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলে অবসর নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। কিন্তু তারপর থেকে লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়া এখনও পাকাপাকিভাবে ওয়ার্নারের কোনও বিকল্প খুঁজে পাননি। সামনেই ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে বড় সিরিজ় (India vs Australia)। সেই সিরিজ়ের ঠিক মাসখানেক আগে ওয়ার্নার দলের স্বার্থে অবসর ভেঙে ফিরে আসা ইঙ্গিত দিয়ে রাখলেন।

ওয়ার্নারের অভিজ্ঞতা এবং দক্ষতা দুইই রয়েছে। ২৬টি শতরান ও ৪৪-র অধিক গড় নিয়ে লাল বলের ক্রিকেটে রান করেছেন তিনি। বিশেষত যেখানে অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে হারের হ্যাটট্রিক এড়াতে তৎপর, সেখানে ওয়ার্নারের প্রত্যাবর্তন নিঃসন্দেহে দলের শক্তি বাড়াবে। দল ডাকলে কিন্তু ওয়ার্নার একেবারে প্রস্তুত। তিনি বলেন, 'আমি তো সবসময় উপলব্ধ রয়েছি। খালি একটা ফোনের অপেক্ষা।'

তারকা ক্রিকেটার আরও যোগ করেন, 'আমি সবসময়ই একদম সিরিয়াস। সত্যি বলতে, ওদের যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে আমি পরের (শেফিল্ড) শিল্ড ম্যাচে মাঠে নেমে দলের হয়ে তারপর খেলতে তৈরি। আমার অবসরের কারণ ছিল এবং আমি সত্যিই বিদায় জানাতে চেয়েছিলাম। তবে যদি আর কাউকে না পাওয়া যায়, তাহলে আমি সামনে এগিয়ে আসতে সবসময় প্রস্তুত। এই বিষয়টি লুকোনোর তো কোনও কারণ বা জায়গা নেই।' ওয়ার্নার যে গোটা বিষয়ে সিরিয়াস এবং তিনি মজা করছেন না, তা সাফ জানিয়ে দেন।

এই সিরিজ়ের আগে কিন্তু ভারতীয় দলের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অজ়ি অধিনায়ক প্যাট কামিন্সও। অধিনায়ক কামিন্স বলেন, 'ভারতের বিরুদ্ধে বিগত কয়েকটি টেস্ট সিরিজ়ে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। তবে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের খেলা নিয়ে আমরা গর্ব করি। অস্ট্রেলিয়ার মাটিতে খেললে আমাদের প্রত্যাশা একটু বেশিই থাকে। গত সিরিজ়গুলি খুটিয়ে দেখলে বোঝা যাবে যে কাঁটায় কাঁটায় লড়াই হয়েছে। গাব্বায় শেষ সেশন অবধি লড়াই চলেছিল। দুর্ভাগ্যবশত আমরা জিততে পারিনি। ওই সিরিজে খেলা কিন্তু অনেকেই এখনও দলে রয়েছে। আমরা এখানে সেই হতাশার দূর করতে চাই, নিজেদের ভুলগুলি সংশোধন করে নিতে চাই।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: রাহুল না সরফরাজ? কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সুযোগ পাবেন কে? গম্ভীরের ভোট কার দিকে? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget