এক্সপ্লোর

IND vs NZ 2nd Test: রাহুল না সরফরাজ? কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সুযোগ পাবেন কে? গম্ভীরের ভোট কার দিকে?

Indian Cricket Team: পুণেতে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে ছয় জায়গার জন্য সাতজন লড়াইয়ে রয়েছে বলে জানান সহকারী কোচ রায়ান টেন দুশখাতে।

পুণে: একজন গত ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং আরেকজনের ব্যাটে দীর্ঘ সময় ধরে বড় রান নেই। কথা হচ্ছে সরফরাজ খান (Sarfaraz Khan) ও কেএল রাহুলের (KL Rahul)। এই দুই তারকার মধ্যেই ভারত বনাম নিউজ়িল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচে (IND vs NZ 2nd Test) একাদশে জায়গা পাওয়ার লড়াই চলে চলেছে। স্পষ্টই জানাচ্ছেন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate)।

বেঙ্গালুরুতে শুভমন গিল চোটের কারণে মাঠে নামতে পারেননি। তাঁর বদলে সুযোগ পেয়েই কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিটি হাঁকিয়ে ফেলেন সরফরাজ খান। তবে শুভমন ফিট হয়ে গিয়েছেন বলেই খবর। ঋষভ পন্থের পায়ে চোটের সমস্যা থাকলেও, তিনিও ফিট বলে খবর। এই দুই তারকাই পুণেতে কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলবেন বলে ধরে নেওয়াই যায়। তাই ভারতীয় মিডল অর্ডারে একটি স্থানের জন্য রাহুল বনাম সরফরাজেরই লড়াই হতে চলেছে বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা।

টেন দুশখাতে কোনওরকম রাখঢাক না করে সাফ জানিয়ে দেন, 'লুকিয়ে চুড়িয়ে কোনও লাভ নেই। হ্যাঁ, একটা জায়গার জন্য লড়াই হচ্ছে। সরফরাজ গত ম্য়াচে দারুণ খেলেছে। আমি আর গত ম্যাচের পর আমি নিজে গিয়ে কেএল রাহুলের সঙ্গে কথা বলেছিলাম। ওকে জিজ্ঞেস করেছিলাম কতগুলি বল ও খেলতে গিয়ে মিস করেছে। উত্তর একটাও না। বিষয়টা হল রান না আসলে, এমন হয়। কেএলকে নিয়ে সত্যি বলতে কোনও উদ্বেগের বিষয় নেই।ও ভাল ব্যাট করছে এবং মানসিকভাবেও ভাল জায়গায় রয়েছে। তবে আমাদের ছয় জায়গার জন্য সাতজন রয়েছে লড়াইয়ে। পিচের দিকে দেখে দলের স্বার্থেই আমরা সিদ্ধান্ত নেব।' 

টেন দুশখাতে আরও জানান কোচ গৌতম গম্ভীর কেএল রাহুলকে সময় দিতে আগ্রহী। 'আমরা ওর (রাহুল) ফর্ম নিয়ে চিন্তিত নই। বিগত তিন মাসে গৌতি যবে থেকে এখানে এসেছে, তখন থেকে দেখলে দেখা যাবে যে ওকে আমরা যতটা সম্ভব সুযোগ দিতে চাই। ওর আমার ভরসা রয়েছে। তবে হ্যাঁ, তবে লড়াইটা বেশ কঠিন হবে, কারণ সরফরাজও ইরানি ট্রফির ফাইনালে ১৫০-র অধিক রান করেছে। দলের জন্য সেরা সিদ্ধান্তটাই আমরা নেব, কিন্তু আমরা সকলেরই পাশে থাকতে চাই।' জানান ভারতীয় দলের সহকারী কোচ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আচরণ নিয়ে ক্ষোভ, ফর্ম, ফিটনেস নিয়েও সংশয়, শাস্তি দিতে পৃথ্বী শ-কে রঞ্জির দল থেকে ছাঁটল মুম্বই!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget