এক্সপ্লোর

Border-Gavaskar Trophy: বর্ডার-গাওস্কর ট্রফিতেই আন্তর্জাতিক অভিষেক ঘটাবেন হর্ষিত রানা?

Harshit Rana: হর্ষিত রানা এখনও পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচে ২৪-র গড়ে ৪৩টি উইকেট নিয়েছেন। সাত উইকেটের বিনিময়ে ৪৫ রান হর্ষিতের সেরা বোলিং।

পারথ: আর হাতে গোনা কয়েকদিন বাকি। তারপরেই শুরু হয়ে যাবে ভারত বনাম অস্ট্রেলিয়ার (India vs Australia) পাঁচ টেস্টের দ্বৈরথ। এই সিরিজ়ের ওপরেই ভারতীয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলা বা না খেলা নির্ভরশীল। আর অস্ট্রেলিয়া মানে ফাস্ট বোলিং সহায়ক পিচ। তাই স্বাভাবিকভাবেই এই সিরিজ়ের আগে টিম ইন্ডিয়ার ফাস্ট বোলারদের দিকেই বাড়তি নজর রয়েছে। খবর অনুযায়ী এই সিরিজ়েই কিন্তু এক তরুণ ফাস্ট বোলার প্রথমবারের জন্য জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে চলেছেন। কে সেই ফাস্ট বোলার?

শোনা যাচ্ছে ২২ নভেম্বর থেকে পারথে শুরু হতে চলা প্রথম টেস্টে জাতীয় দলের হয়ে দেখা যেতে পারে হর্ষিত রানাকে (Harshit Rana)। ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে কোনও অনুশীলন ম্যাচ খেলেননি। পরিবর্তে আন্তঃদলীয় একটি অনুশীলন ম্যাচের আয়োজন করা হয়েছে। সেই ম্যাচেই তরুণ ফাস্ট বোলার নাকি সকলকেই নিজের বোলিংয়ে বেশ প্রভাবিত করেছেন।

এক সূত্র এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'আন্তঃদলীয় ম্যাচে পারথে হর্ষিত সকলকে খুবই প্রভাবিত করেছেন। বিশেষত ওঁর তীক্ষ্ণ বাউন্সার নজর কেড়েছে। পারথে ওঁর ভারতীয় দলের হয়ে টেস্ট অভিষেক ঘটানোর সম্ভাবনা রয়েছে।' রানা এখনও পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচে ২৪-র গড়ে ৪৩টি উইকেট নিয়েছেন। সাত উইকেটের বিনিময়ে ৪৫ রান হর্ষিতের সেরা বোলিং। তাঁকে শেষমেশ পারথে দেখা যাবে কি না, সেটাই দেখার অপেক্ষা। তবে হর্ষিত যে সকলকে প্রভাবিত করেছেন এ বিষয়ে সন্দেহ নেই।

এই আন্তঃদলীয় ম্যাচের শেষদিনে কিন্তু টিম ইন্ডিয়ার জন্য সুখবর। ম্যাচে ব্যাটিং করতে মাঠে নামেন কেএল রাহুল। তারকা ব্যাটার শুক্রবার ম্যাচের প্রথম দিনই প্রসিদ্ধ কৃষ্ণের বলে কনুইয়ে আঘাত পান। তিনি আগেভাগেই মাঠ ছাড়েন। এই চোটের জেরে রাহুলকে ব্যথায় কাতরাতে দেখা যায়। সেদিন রাহুলকে আর ব্যাট করতে দেখা যায়নি। তবে রবিবার দিন রাহুল ব্যাট করতে নামেন। তিনি রিপোর্ট অনুযায়ী রবিবার সকালে নাকি তিন ঘণ্টা নেটে অনুশীলনও সারেন। ফলে তিনি যে প্রথম টেস্টে খেলতে নামার জন্য ফিট, তা বলাই বাহুল্য। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আঙুল ভেঙেছে গিলের! পরিবর্ত হিসাবে অজ়িদের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন দেবদত্ত পাড়িক্কাল? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live
Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget